মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
বাফটা’র মঞ্চে ইতিহাস গড়লো ‘বুং’ মাদারীপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং ঢাকা দক্ষিণের মেয়র পদে লড়াইয়ের ঘোষণা প্রতিমন্ত্রী ইশরাকের হাইকোর্টের ২ বিচারপতির পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি সংরক্ষিত নারী আসনে এমপি পদে আলোচনার শীর্ষে আফরোজা খন্দকার নিপু সাহরিতে খাবারের তালিকায় যেসব রাখবেন পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ে সেমিস্টার ফি কমানোর দাবিতে আন্দোলন বাংলাদেশিদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিলেন শিলিগুঁড়ির হোটেল মালিকরা ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহার না করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের

বিশ্বে মাঙ্কিপক্স আক্রান্ত ২১৯

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২
  • ৯৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বব্যাপী মাঙ্কিপক্স আক্রান্তের সংখ্যা এখন ২১৯ জন বলে জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ডিজিস এজেন্সি। 

বুধবার রাতে ইউরোপিয়ান সেন্টার ফর ডিজিজ প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল (ইসিডিসি) মহামারিসংক্রান্ত ওই প্রতিবেদনে এ তথ্য জানায়। খবর সিএনএনের। 

প্রতিবেদনে বলা হয়েছে, যেসব দেশে মাঙ্কিপক্স সাধারণত দেখা যায় না, বিশেষ করে ইউরোপের সেসব দেশে অন্তত একজন করে সংক্রমণ শনাক্ত নিশ্চিত করা হয়েছে। আক্রান্তদের বেশিরভাগই যুবক এবং তাদের পুরুষদের সঙ্গে যৌনসম্পর্ক স্থাপনকারী হিসেবে চিহ্নিত করা হয়েছে।

যুক্তরাজ্যে মাঙ্কিপক্স খুব একটা দেখা যায় না। মে মাসের শুরুর দিকে দেশটিতে প্রথম মাঙ্কিপক্স শনাক্ত হয়। বর্তমানে দেশটিতে আক্রান্তের সংখ্যা ৭১ জনে দাঁড়িয়েছে। এর পরই ইউরোপের দেশ স্পেনের অবস্থান। দেশটিতে ৫১ জনের দেহে মাঙ্কিপক্স শনাক্ত হয়েছে। আর পর্তুগালে ৩৭ জনের দেহে শনাক্ত হয়েছে। ইউরোপের বাইরে কানাডায় ১৫ ও যুক্তরাষ্ট্রে ৯ জনের দেহে ভাইরাসজনিত এ রোগটি শনাক্ত হয়েছে।  

চলতি মে মাসের ২০ তারিখে ইউরোপে মাঙ্কিপক্স শনাক্তের তথ্য সংরক্ষণ শুরু হয়। ওই দিন ইউরোপে আক্রান্তের সংখ্যা ছিল ৩৮ জন। ইইউ এজেন্সির প্রতিবেদন অনুসারে, বুধবার পর্যন্ত এই ব্লকে সংক্রমণ বৃদ্ধি পেয়েছে ৫ গুণ। 

ইসিডিসি চলতি সপ্তাহের শুরুতে বলেছিল, এটিতে সংক্রমণের ঝুঁকি ‘অত্যন্ত কম’। তবে সতর্ক করে দিয়েছিল যে যাদের একাধিক যৌনসঙ্গী (বিপরীত বা সমলিঙ্গ-উভয়ে সঙ্গে যৌন সম্পর্ক) রয়েছে তারা বেশি ঝুঁকিতে রয়েছে। তবে এখনো কারও মৃত্যু হয়নি।

 

কিউএনবি/অনিমা/২৬.০৫.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit