শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
শিরোনাম
হামের প্রাদুর্ভাব: স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল যুদ্ধ মানেই গণহত্যা, শান্তিপূর্ণ সমাধানের আহ্বান মাহাথির মোহাম্মদের ইরানের এখনই ‘বিজয় ঘোষণা’ করে যুদ্ধ শেষ করা উচিত: জাভেদ জারিফ কিছু মানুষ কারণ ছাড়াই আমাকে পছন্দ করে না: নেইমার অফিস ৯টা থেকে ৪টা, ৬টায় মার্কেট বন্ধ: মন্ত্রিসভায় গুচ্ছ সিদ্ধান্ত নওগাঁয় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পানির ফিল্টার প্রদান  নওগাঁয় দড়িবাঁধা অবস্থায় গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক মা-বোনের সম্ভ্রমহানির সাথে যারা বেঈমানী করেন, তাদের রাজনীতি করার অধিকার নেই: বরকত উল্লাহ বুলু সাভারে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন চৌগাছায় আগুন লেগে উপজেলা আইসিটি অফিস ও দুটি দোকান পুড়ে গেছে, অর্ধকোটি টাকার ক্ষতি 

থানচিতে গাড়ি খাদে পড়ে ২ পর্যটক নিহত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২
  • ২৩৮ Time View

ডেস্কনিউজঃ বান্দরবানের থানচিতে একটি পর্যটকবাহী গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেছে। এতে দু’জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো কমপক্ষে সাত জন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে থানচি উপজেলার জীবননগর ঢাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, হতাহতরা সবাই বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) নিরাপত্তা সরকার কর্মচারী। তারা ঢাকা থেকে বান্দরবান বেড়াতে এসেছিলেন। সকালে মাইক্রোবাসে করে নয়জন পর্যটক ঘুরতে বেরিয়েছিলেন। গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। ওইখানেই প্রাণ হারান এক জন। পরে আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পথে আরেকজন মারা যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে থানচি থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সত্যব্রত চাকমা বলেন, বান্দরবান থেকে থানচি যাওয়ার পথে পর্যটকবাহী একটি গাড়ি খাদে পড়লে হতাহতের ঘটনা ঘটেছে। আহতদের হাসপাতালে নেয়া হয়েছে। তাদের মধ্যে একাধিক ব্যক্তির অবস্থা সংকটাপন্ন।

কিউএনবি/বিপুল/২৬.১০.২০২২ খ্রিস্টাব্দ/ বিকেল ৪.১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit