সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি ঢাকা ল’ কলেজে এলএলবি পরীক্ষার ফি বৃদ্ধির প্রতিবাদে শিক্ষার্থীদের মানবববন্ধন, ৭ দফা দাবি পেশ ২০টিরও বেশি দেশের অংশগ্রহণে শুরু হচ্ছে আন্তর্জাতিক পর্যটন মেলা বিটিটিএফ মৃত্যুদণ্ড থেকে খালাস চাওয়া আবুল কালাম আযাদের আপিলের আদেশ হচ্ছে না আজ সারা দেশে দমকা হাওয়া-বজ্রবৃষ্টির সম্ভাবনা আটোয়ারীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ,সেলাই মেশিন ও শিক্ষাবৃত্তি প্রদান  নোয়াখালীতে শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতাল এমডি জেলে সাংবাদিক তোফায়েল’র পিতার দাফন সম্পন্ন, অনলাইন প্রেসক্লাবে শোক রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট : প্রধানমন্ত্রী দেবীগঞ্জে সিনিয়র সহকারী শিক্ষক হাসিনাতুজ্জাকিয়া বানুর রাজকীয় বিদায় সংবর্ধনা

ফতোয়া না মানায় কাশ্মীরে অভিনেত্রীকে হত্যা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২
  • ১০৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : আমরিন কাশ্মীরে বেশ জনপ্রিয় মুখ। টিকটকসহ অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও বেশ সক্রিয় ছিলেন তিনি। কাশ্মীর পুলিশ জানিয়েছে, হামলাকারীরা লস্করের সদস্য ছিল বলেই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। হামলার পর বুধগামজুড়ে বাড়তি সতর্কতা জারি করা হয়েছে। পুরো এলাকায় তল্লাশি চালানো হচ্ছে। জিহাদিরা দ্রুত ধরা পড়বে বলেই আশা কাশ্মীর পুলিশের।

মঙ্গলবার (২৪ মে) শ্রীনগরে ঠিক একই ধাঁচে নিজের বাড়ির সামনে এক পুলিশকর্মীকে গুলি করে খুন করে বিদ্রোহীরা। সইফুল্লাহ কাদরি নামের ওই পুলিশকর্মীর সাত বছরের মেয়েও তাদের গুলিতে আহত হয়। পুলিশের ধারণা, বারামুলায় লুকিয়ে থাকা ‘হাইব্রিড’ জঙ্গিরা এই কাণ্ড ঘটিয়েছে। পরপর একই ধাঁচে এ হামলা চিন্তা বাড়াচ্ছে প্রশাসনের। অভিনেত্রী আমরিন হত্যার ঘটনায় ক্ষোভে ফুঁসছে উপত্যকার রাজনৈতিক মহলও। কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ও ন্যাশনাল কনফারেন্স নেতা উমর আবদুল্লাহ এ ঘটনার তীব্র নিন্দা করেছেন। এ ঘটনার পর বৃহস্পতিবার (২৬ মে) সকালে কুপওয়ারায় জঙ্গিদমন অভিযানে বড় সাফল্য পেয়েছে নিরাপত্তারক্ষীরা। অভিযান চালিয়ে হত্যা করা হয়েছে তিন জঙ্গিকে। যদিও ওই জঙ্গিদের এখনো শনাক্ত করা যায়নি।
কিউএনবি/আয়শা/২৬.০৫.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit