শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
খুঁজছিলেন এক গ্রহ, হঠাৎ বৃহস্পতির চেয়ে দ্বিগুণ বড় গ্রহের খোঁজ পেল না বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ  চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা: অর্থমন্ত্রী ভারতের প্রতি বাংলাদেশিদের ইতিবাচক মনোভাব কমেছে মোদির ‘কোলাকুলি’ নিয়ে রাহুল গান্ধীর মশকরা ইনফান্তিনোর পাশ থেকে সরে দাঁড়াল নিউজিল্যান্ডও, চায় স্বাধীন তদন্ত ঢাকার ৪১৬ বছর পূর্তিতে তরুণদের সাইকেল র‍্যালি ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে আজই আমার শেষ দিন: নাছির মানুষ নামাজে এসে বলে গ্যাস নাই, গ্যাস দেন: জামায়াত আমির ৫ মাসে লোডশেডিংয়ের ইতিহাস ভেঙেছে সরকার, দেশে গ্যাস-বিদ্যুৎ নেই: নাহিদ

ঝালকাঠিতে ৮৫ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ খাওয়ানো হবে

গাজী মো.গিয়াস উদ্দিন বশির,ঝালকাঠি প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ২৫ মে, ২০২২
  • ১৪২ Time View

গাজী মো.গিয়াস উদ্দিন বশির,ঝালকাঠি : শিশু মৃত্যুর ঝুঁকি কমাতে সরকারের প্রচেষ্টা তার ধারাবাহীকতায় প্রতিবারের ন্যায় সারাদেশে এক সাথে এবারও ঝালকাঠি জেলায় শিশুদেরকে ভিটামিন ‘এ’ ক্যাপস্যুল খাওয়ানো হবে।
জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২০২২ এর আওতায় আগামী ৪ থেকে ৭ জুন পর্যন্ত টানা ৪দিন এই ক্যাপস্যুল খাওয়ানো হবে। এ বিষয়ে ঝালকাঠি সিভিল সার্জন কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের নিয়ে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২৫ মে সকাল ১১ টায় এ কর্মশালায় শিশুর পুষ্টি সংক্রান্ত এবং ভিটামিন ‘এ’ ক্যাপস্যুল সম্পর্কে গনমাধ্যম কর্মীদের অবহিত করেন ঝালকাঠির সিভিল সার্জন ডা. মো. শিহাব উদ্দিন।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের মেডিক্যাল অফিসার ডা. সিয়াম আহসান এর সঞ্চালনায় কর্মশালায় মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে প্রবন্ধ উপস্থাপন করেছেন, সিভিল সার্জন কার্যালয়ের মেডিক্যাল অফিসার ডা. মোস্তাফিজুর রহমান। কর্মশালায় জানানো হয়, ঝালকাঠি জেলায় এ বছর ৮৫ হাজার ৫৪৮জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপস্যুল খাওয়ানো হবে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। তারা জানিয়েছেন,জেলায় ৬ থেকে ১১ মাস বয়সী ১০ হাজার ১৬৫ জন শিশুকে ১লক্ষ আইইউ ক্ষমতা সম্পন্ন ১টি করে লীল রংয়ের ক্যাপস্যুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৭৫ হাজার ৩৮৩ জন শিশুকে ২ লক্ষ আইইউ ক্ষমতা সম্পন্ন ১টি করে লাল রংয়ের ক্যাপস্যুল খাওয়ানো হবে। তবে ১ লক্ষ ৩ হাজার ৩শ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাস্যুল খাওয়ানোর লক্ষমাত্রা রয়েছে বলেও জানিয়েছেন স্বাস্থ্য বিভাগের এক কর্মকর্তা। শিশুর বয়স ৬ মাস পূর্ণ হলে মায়ের দুধের পাশাপাশি ঘরে তৈরি সুষম খাবার খাওয়ানোর বিষয়ে পুষ্টি বার্তা দেয়া হয়।

 

 

কিউএনবি/আয়শা/২৫.০৫.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit