শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন

নওগাঁর পত্নীতলায় জনশুমারী ও গৃহগণনা-২০২২ কমিটির সভা অনুষ্ঠিত

তানভীর চৌধুরী, নওগাঁ প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ২৪ মে, ২০২২
  • ১৩৮ Time View

তানভীর চৌধুরী, নওগাঁ প্রতিনিধি : নওগাঁর পত্নীতলায় জনশুমারী ও গৃহগণনা-২০২২ উপলক্ষ্যে উপজেলা স্থায়ী শুমারী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে পত্নীতলা উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। 

পত্নীতলা উপজেলা নির্বাহি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রাসেদুল ইসলামের সভাপতিত্বে উক্ত সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা শাহরিয়ার আলম শুভ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদেও ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ রাহাত, পত্নীতলা থানার ওসি-২ (তদন্ত) হাবিবুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মনিরুজ্জামান, উপজেলা কৃষি স¤প্রসারণ কর্মকর্তা মহাইমিনুল ইসলাম, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি ও পত্নীতলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব বুলবুল চৌধুরী সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ, ইউপি চেয়ারম্যানগণ, সুধীজন প্রমুখ। সরকারি দিক নির্দেশনা অনুযায়ী জাতীয় জনশুমারী ও গৃহগণনা-২০২২ বাস্তবায়ন করার লক্ষ্যে সভায় জনশুমারিতে সকলের সহযোগিতা কামনা করে দেশের প্রথম ডিজিটাল জনশুমারী ও গৃহগণনা-২০২২ সফল ভাবে সর্ম্পন্ন করা আশা ব্যক্ত করা হয়।

 

 

কিউএনবি/আয়শা/২৪.০৫.২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit