সোমবার, ২৫ মে ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
শিরোনাম
সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস শ্রীমঙ্গল প্রেসক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটির আহবায়ক সৈয়দ সালাউদ্দিন সদস্য সচিব মো:রুবেল  চ্যাম্পিয়ন্স লিগে জায়গা হারাল এসি মিলান নদীর তীরে হাঁটতে গিয়ে পেলেন ২০ কেজির কোরাল মাছ নদীর তীরে হাঁটতে গিয়ে পেলেন ২০ কেজির কোরাল মাছ কান উৎসবের ফ্যাশন সাম্রাজ্যে সেরা ঐশ্বরিয়া, নজর কাড়লেন সাদা টাক্সেডো লুকে সিলেটে ঈদকে টার্গেট করে জাল নোট চক্র বাজার জাত করণে ৩ সদস্য সক্রিয় বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করল উজবেকিস্তান কোরবানীর শেষ হাটে কাল মঙ্গলবার জমে উঠবে শার্শার সাতমাইল পশু হাট ঢাকা জেলার সেরা করদাতার ঈদুল আজহার অগ্রীম শুভেচ্ছা 

এবার রফতানিতে নিষেধাজ্ঞা দিল মালয়েশিয়া

আশিক ইসলাম, মালয়েশিয়া প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ২৪ মে, ২০২২
  • ২০৯ Time View
আশিক ইসলাম, মালয়েশিয়া প্রতিনিধি : দিনকে দিন মালয়েশিয়ার নিজস্ব বাজারে মুরগির দাম বেড়ে যাওয়ায়, দেশটির সরকার মুরগি রফতানিতে নিষেধাজ্ঞা জারি করেছে। সোমবার (২৩ মে) মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ইসমাঈল সাবরি ইয়াকুব বলেন, ‘যত দিন না আমাদের বাজারে মুরগির দাম স্বাভাবিক থাকছে, তত দিন পর্যন্ত আমরা মুরগি রফতানি বন্ধ রাখছি।’দেশটির রফতানি পরিসংখ্যান থেকে দেখা যায়, প্রতি মাসে দেশটি ৩ দশমিক ৬ মিলিয়ন মুরগি রফতানি করে থাকে। জুন মাস থেকে এই রফতানি কার্যক্রম বন্ধ থাকছে।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী জানিয়েছেন, ‘আমাদের মূল লক্ষ্য জনগণকে সেবা দেওয়া। সে লক্ষ্যে স্থানীয় বাজারে মুরগির দাম বেড়ে যাওয়ায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’মালয়েশিয়ার মুরগির সব থেকে বড় বাজার পার্শ্ববর্তী দেশ সিঙ্গাপুর। সিঙ্গাপুরেই মালয়েশিয়া চার ভাগের তিন ভাগ মুরগি রফতানি করে থাকে। হঠাৎ করে রফতানি বন্ধের ঘোষণায় সিঙ্গাপুরের নাগরিকরা আগেভাগে মুরগি কিনে রাখছে। এতে বাজারগুলোতে অন্যান্য সময়ের তুলনায় বেশি ভিড় লক্ষ করা গেছে।

সোমবার (২৩ মে) সিঙ্গাপুরের ফুড এজেন্সি ভোক্তাদের ফ্রোজেন মুরগি কেনার জন্য অনুরোধ জানিয়েছে। আতঙ্কিত হয়ে বাজারে ভিড় করতেও নিষেধ করা হয়েছে তাদের। এজেন্সিটি তাদের দেওয়া বিবৃতিতে জানিয়েছে, ‘স্বীকার করছি কয়েক দিনের জন্য বাজারে জীবিত মুরগির একটি সংকট দেখা দিতে পারে। তবে পর্যাপ্ত পরিমাণে ফ্রোজেন মুরগি পাওয়া যাবে। আমরা ভোক্তাদের বলতে চাই, আপনাদের আতঙ্কিত হওয়ার কিছু নেই। যতটুকু মাংস প্রয়োজন কেবল ততটুকুই কিনুন।’

 

 

কিউএনবি/আয়শা/২৪.০৫.২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit