সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন

ভিক্টোরিয়াস সিক্রেটের প্রথম ডাউন সিনড্রোম মডেল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ মে, ২০২২
  • ১৬৪ Time View

বিনোদন ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক নারীদের পোশাক ও প্রসাধনী কোম্পানি ভিক্টোরিয়াস সিক্রেটের নাম কমবেশি সব সৌন্দর্য প্রেমী মানুষই শুনেছেন। সৌন্দর্যের এই বিলাসবহুল পণ্য পাওয়ার ইচ্ছা সব ব্র্যান্ড লাভারেরই থাকে এটা নিশ্চিত। বিশ্বের সুন্দরী তারকারা মডেলিংও করেছেন এই ব্র্যান্ডের জন্য। সেই তালিকায় এবার নাম লেখালেন সোফিয়া যিরাউ।

কিন্তু মাত্র ২৪ বছর বয়সে ক্যারিয়ারের মাইলফলক স্পর্শ করার পরেও থেমে থাকতে চান না সোফিয়া। এবার ফ্যাশন ইন্ডাস্ট্রির মধ্যে নতুন সুযোগের দিকে নজর তার। এই মডেল জানান যে তিনি ছোট থেকেই একজন ‘মডেল এবং একজন ব্যবসায়ী মহিলা’ হতে চেয়েছিলেন। এমনকি তিনি আন্তর্জাতিকভাবে পরিচিত হওয়ার স্বপ্ন দেখেছিলেন, যেই স্বপ্নে তাকে সবসময় অনুপ্রাণিত করতেন তার মা।

সোফিয়া ২০২০ সালে নিউইয়র্ক ফ্যাশন সপ্তাহে আত্মপ্রকাশ করার আগে ২০১৯ সালেই তার মডেলিং ক্যারিয়ার শুরু করেছিলেন। এরপর ভিক্টোরিয়াস সিক্রেট লাভ ক্লাউড সংগ্রহ ২০২২ লঞ্চের সাথে, সোফিয়ার ছবি এবং নাম বিশ্বজুড়ে সাড়া ফেলে দেয়।

সোফিয়া যিরাউ একজন ডাউন সিনড্রোম নারী। ডাউন সিনড্রোম হলো একটি বিশেষ ধরনের জেনেটিক বা জিনগত অবস্থা। ডাউন সিনড্রোম নিয়ে জন্ম নেয়া মানুষের ক্রোমোজোমের গঠন সাধারণ মানুষের ক্রোমোজোমের চেয়ে কিছুটা ভিন্ন হয়ে থাকে। এর কারণে মানুষের মধ্যে মৃদু বা মাঝারি স্তরের বুদ্ধিবৃত্তিক সমস্যা, বেড়ে ওঠায় বিলম্ব বা অন্য কিছু ব্যতিক্রমী শারীরিক বৈশিষ্ট্য দেখা যায়।

সূত্র: পিপল

 

 

কিউএনবি/আয়শা/২৪.০৫.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit