বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন

‘যারা অন্যদের বাঁশির সুরে নাচে না তাদের সঙ্গে থাকবে রাশিয়া’

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ মে, ২০২২
  • ১৩৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, পশ্চিমারা যদি রাশিয়ার সঙ্গে আবার সম্পর্ক গড়তে চায় তাহলে তারা সঙ্গে সঙ্গেই তাদের সঙ্গে সখ্যতা তৈরি করা করবে না রাশিয়া। আগে বিষয়টি নিয়ে ভাববেন তারা। তিনি জানিয়েছেন, এখন তাদের লক্ষ্য হলো চীনের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করা। রুশ পররাষ্টমন্ত্রী আরও বলেছেন, রাশিয়া শুধুমাত্র তার ওপর নির্ভরশীল থাকবে এবং যেসব দেশ অন্যদের বাঁশির সুরে নাচে না তাদের সঙ্গে থাকবে। 

এ ব্যাপারে পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেন, যদি সম্পর্ক পুনরায় চালু করার জন্য পশ্চিমারা কোনো প্রস্তাব দেয়। তখন আমরা সিরিয়াসলি বিষয়টি নিয়ে ভাবব। তাদের আমাদের প্রয়োজন আছে নাকি নেই। পশ্চিমা দেশগুলোর ওপর থেকে আমদানি-রপ্তানির ক্ষেত্রে নির্ভরশীলতা পুরোপুরি কমিয়ে দিতে হবে। ল্যাভরভ আরও বলেছেন, আমাদের এখন লক্ষ্য হলো চীনের সঙ্গে সম্পর্ক আরও গভীর করা। 

রুশ পররাষ্টমন্ত্রী আরও বলেছেন, রাশিয়া শুধুমাত্র তাকে গুণবে এবং সেসব দেশের সঙ্গে থাকবে যারা প্রমাণ করেছে তারা নির্ভরযোগ্য এবং অন্যদের বাঁশির সুরে নাচে না। যদি পশ্চিমা দেশগুলো তাদের মানসিকতা পরিবর্তন করে এবং সহযোগিতামূলক কোনো প্রস্তাব  দেয় তখন আমরা সিদ্ধান্ত নিতে পারব। 

সূত্র: বিবিসি

 

 

কিউএনবি/আয়শা/২৪.০৫.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit