বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন

কেন পুতিনকে পাগল বললেন নাভালনি?

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ মে, ২০২২
  • ২৪৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : কারারুদ্ধ রুশ বিরোধী নেতা আলেক্সি নাভালনি আদালতের সরাসরি শুনানিতে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে উন্মাদ বা পাগল বলে মন্তব্য করেছেন। তার দাবি, ইউক্রেনে পুতিন ‘নির্বোধ যুদ্ধ’ শুরু করেছেন।

মস্কোর আদালতে কারাগার থেকে সরাসরি ভিডিও কলে হাজির হয়ে নাভালনি বলেন, ‘পুতিনের শুরু করা এটা একটা নির্বোধ যুদ্ধ।’নাভালনি আরও বলেন, ‘এই যুদ্ধ মিথ্যা ভিত্তির ওপর দাঁড়ানো। একজন উন্মাদ মানুষ ইউক্রেনে তার থাবা বসিয়েছেন। আমি জানি না এটা দিয়ে তিনি কী করতে চান।’আদালত অবমাননা ও প্রতারণার অভিযোগে নাভালনি বর্তমানে ৯ বছরের কারাদণ্ড ভোগ করছেন। নাভালনি কট্টর পুতিন সমালোচক হিসেবেই পরিচিত, রাজনীতিতেও পুতিনের বড় প্রতিদ্বন্দ্বী।

সূত্র: বিবিসি

 

 

কিউএনবি/আয়শা/২৪.০৫.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit