রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
শিরোনাম
আশুলিয়ায় দরজা খোলা রুম থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার ২৫ হাজার কোটি টাকার সাম্রাজ্যের উত্তরাধিকার, কে এই কাব্য সুখবর পেলেন রিজওয়ান সরাইলে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ আয়ের চেয়ে ব্যয় বেশি: দেশের প্রায় ৪৭ শতাংশ পরিবার ঋণগ্রস্ত বিমানবাহিনীর সাবেক প্রধান হান্নান কাতারে গ্রেপ্তার অভিযান: ঢাকায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯০, মামলা ৪২ কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ বীর চট্টলার গুণীজনদের কে সংবর্ধনা ও শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান করেছে চট্টগ্রাম সমিতি ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

কানে প্রশংসিত ইরানি সিনেমা ‘হোলি স্পাইডার’

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ মে, ২০২২
  • ১৭৩ Time View

বিনোদন ডেস্ক : ৭৫তম কান চলচ্চিত্র উৎসবে ভালো সাড়া তুলেছে ইরানি সিনেমা ‘হোলি স্পাইডার’। রবিবার কানে দেখানো হয় সিনেমাটি। যা দেখে মুগ্ধ হয়েছেন চলচ্চিত্রবোদ্ধারা। দর্শকদের কাছ থেকে অর্জন করেছে সাত মিনিটের দাঁড়ানো অভ্যর্থনা।

ইরানের শহর মাশাদের এক সিরিয়াল কিলারকে নিয়ে তৈরি এই সিনেমা। সত্যিকারের ঘটনা অবলম্বনে সিনেমাটি পরিচালনা করেছেন আলি আব্বাসি। 

কান উৎসবের সেরা পুরস্কার পাম দরের জন্য লড়ছে ‘হোলি স্পাইডার’ সিনেমাটি। এর আগে ২০১৮ সালে ‘বর্ডার’ সিনেমাটির জন্য কানে আঁ সার্তে রিগা পুরস্কার পেয়েছিলেন আব্বাসি।

এবারের উৎসবে তিনি জানান, ইরানকে ভিন্নভাবে তুলে ধরতে চান তিনি। সমাজের চলমান সব সংঘাত তিনি সবার কাছে তুলে ধরতে চান।

ইরানি সমাজের বিপরীতধর্মী প্রকৃতির বর্ণনা দিয়ে আব্বাসি বলেন, “সেখানে নারীরা শুধু প্রশিক্ষিত চিকিৎসক ও প্রকৌশলী হন; তা নয়। তারা কী পরবেন, প্রকাশ্যে তাদের কেমন দেখাবে; তাও কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হয়।”

তিনি আরও বলেন, “ইরানে নারীদের পরিস্থিতি একচোখ দিয়ে দেখলে হবে না। ইরানের সমাজব্যবস্থা নিয়ে আশাবাদী হওয়ার যেমন কারণ আছে আবার ভয়েরও কারণ আছে।”

কিউএনবি/অনিমা/২৪.০৫.২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১০.৫৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit