বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
‘ইশ! যদি সত্যিই জাদুকর হতাম!’ — যে আফসোস নিয়ে বিদায় বললেন মেসি সিন্ধু নদীর পানি চুক্তি বাতিল করা যাবে না: আন্তর্জাতিক আদালতের রায়ে স্বস্তিতে পাকিস্তান ‘পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করা যাবে না’ প্রকাশ্যে থুতু ফেললে ১০০, প্রস্রাবে ২০০ জরিমানা হামে শিশু মৃত্যু: ইউনূসসহ ছয়জনের বিরুদ্ধে ক্ষতিপূরণে রুল হরমুজে সৌদি আরবের তেলবাহী দুই জাহাজে হামলা চৌগাছায় বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  র‍্যালী ও  আলোচনা সভা ৬ দিনে ১০০টিরও বেশি উদ্ধার অভিযান চালিয়েছেন নেপালের এই নারী পাইলট হরমুজে দুই সুপারট্যাংকারে হামলা, ফের ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের বাজার বনবিভাগ গাছ না কাটাতে চৌগাছায় ৩৩ কেভি লাইনের নির্মাণ কাজ বন্ধ

বঙ্গবন্ধুর উদ্যোগে কবি নজরুলের বাংলাদেশে আগমনের সুবর্ণজয়ন্তী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ মে, ২০২২
  • ১৬৯ Time View

ডেস্ক নিউজ : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদ্যোগে ১৯৭২ সালের ২৪ মে জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে তাঁর ৭৩তম জন্মবার্ষিকীতে বাংলাদেশে নিয়ে আসা হয়েছিল। মঙ্গলবার নজরুলের আগমনের সুবর্ণজয়ন্তী (৫০ বছর) পূর্ণ হবে। এই বিশেষ দিনটিকে স্মরণীয় করে রাখতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় নানা কর্মসূচি গ্রহণ করেছে।

সোমবার (২৩ মে) দুপুরে এক সংবাদ সম্মেলনে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, নজরুল জয়ন্তী উপলক্ষ্যে ২৪ মে বঙ্গবন্ধু কর্তৃক জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে বাংলাদেশে আনয়ন করার সুবর্ণজয়ন্তী, ২৫ মে নজরুলের জন্মোৎসব ও ২৬ মে ‘অগ্নি-বীণা’ কাব্যপ্রকাশের শতবর্ষ পালন করা হবে।

কবি কাজী নজরুল ইসলামের বাংলাদেশে আসার প্রেক্ষাপট বর্ণণা করে নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, ১৯৭২ সালে কাজী নজরুল ইসলাম ছিলেন সম্পূর্ণ বাকরহিত ও অসুস্থ, তাঁর কোনো পাসপোর্ট ছিল না, তিনি ঢাকায় এসে কোথায় ও কিভাবে থাকবেন সেটি তাঁর আত্মীয়স্বজনদের কাছে স্পষ্ট ছিল না। এই পরিস্থিতিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরাসরি আলোচনা করেন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সঙ্গে। 

পরবর্তীতে পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের নাতি সিদ্ধার্থশঙ্কর রায় বঙ্গবন্ধুর অভিপ্রায়ের কথা শুনে সানন্দে সহযোগিতা ও অনুমোদনের হাত বাড়িয়ে দেন। আর সে কারণেই মাত্র দুদিনের মধ্যে আনুষ্ঠানিকতা সম্পন্ন করে কাজী নজরুল ইসলামকে ঢাকায় আনা সম্ভবপর হয়। 

সেই মাহেন্দ্র দিবসটি ছিল ১৯৭২ সালের ২৪ মে। 

তিনি আরও বলেন, ১৯৭২ সালের মধ্য জানুয়ারিতে সিদ্ধান্তের পর মাত্র চার মাসের মাথায় বঙ্গবন্ধু কাজী নজরুল ইসলামকে ঢাকায় নিয়ে আসতে সক্ষম হন। এখানে ‘সক্ষম’ শব্দটির ব্যবহার করা হলো এ কারণে যে, কাজটি খুব সহজ ছিল না এবং বঙ্গবন্ধু না হলে নজরুলকে ঢাকায় আনা বোধ করি সম্ভবপরও হতো না।

বঙ্গবন্ধুর উদ্যোগে নজরুলের বাংলাদেশে আসার বিষয়টিকে গুরুত্ব দিয়ে উপাচার্য বলেন, আজ একটি বিশেষ কারণে আপনাদের সামনে এসেছি। কারণটি জাতীয়ভাবেও গুরুত্বপূর্ণ। কিন্তু সেটি অনালোচনার অন্ধকারেই থেকে যাচ্ছে। জাতীয়ভাবে খুবই গুরুত্বপূর্ণ দিনটি হলো: ২৪ মে। ১৯৭২ সালের ২৪ মে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পশ্চিমবঙ্গে বসবাসরত কবি কাজী নজরুল ইসলামকে স্বাধীন বাংলাদেশে নিয়ে আসেন। এরপর কবি আর বাংলাদেশ ছেড়ে যাননি। 

উপাচার্য আরও বলেন, এ দেশের মাটিতেই তাঁর সমাধি হয়েছে। জানা মতে, এই গুরুত্বপূর্ণ দিনটি নিয়ে কোথাও কোন অনুষ্ঠান হচ্ছে না; কোন প্রতিষ্ঠান কোন কার্যসূচিও গ্রহণ করেনি। নজরুলের নামাঙ্কিত বলে শুধু নয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় নজরুল চেতনা ধারণ করে এবং লালন করে বলেই নজরুলকে বাংলাদেশে আনার সেই ঐতিহাসিক দিনটির কথা আমরা বিশেষভাবে মনে রেখেছি এবং দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করার কার্যসূচিও গ্রহণ করেছি।

প্রফেসর ড. সৌমিত্র বলেন, কাজী নজরুল ইসলাম যা চিন্তা করেছিলেন, বঙ্গবন্ধু সে চিন্তার ধারাবাহিকতা এনেছেন আর বাঙালিকে যথযোগ্য নেতৃত্ব দিয়েছেন। সেই সূত্রেই বাঙালি পেয়েছে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ এবং ১৯৭২ সালের ঐতিহাসিক সংবিধান। বঙ্গবন্ধুর ভাবনায় কাজী নজরুল ইসলাম ছিলেন আদর্শিক ধ্রুব তারার মতো।

এসময় উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর মো. জালাল উদ্দিন, রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো: হুমায়ুন কবীরসহ অন্যরা।

সংবাদ সম্মেলনের শেষ পর্যায়ে উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর নজরুল পদক-২০২২ ঘোষণা করেন। এবারে সাহিত্যে পদক পেয়েছেন অধ্যাপক ড. প্রীতিকুমার মিত্র (মরনোত্তর) ও সংগীতে পেয়েছেন শিল্পী সুজিত মোস্তফা। আজ মঙ্গলবার অনুষ্ঠানের মধ্য দিয়ে পদকপ্রাপ্তদের সম্মাননা তুলে দেওয়া হবে।

কিউএনবি/অনিমা/২৪.০৫.২০২২ খ্রিস্টাব্দ/সকাল ৯.৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit