মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
শিরোনাম
ফ্রান্সে দাবানল উসকে দেওয়ার অভিযোগে ২০ দিনে গ্রেফতার ১৬২ জন তিব্বতে একের পর এক ক্লোন ইয়াক, বিশ্বজুড়ে নৈতিকতা নিয়ে প্রশ্ন বিএসইসির নতুন কমিশনার হোসেন সাদাত অভিনয়ে ফিরতে চান, ভবিষ্যতে পরিচালনাতেও আগ্রহ মাইলি সাইরাসের নুসরাত হত্যা : মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ আসামির ডেথ রেফারেন্স ও আপিল শুনানি আজ আঞ্চলিক স্থিতিশীলতায় পাকিস্তানের ভূমিকায় প্রশংসা মার্কিন আইনপ্রণেতাদের বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, একদিনেই কমলো ১০ শতাংশের বেশি হাবিপ্রবির বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়নের গতি বাড়বে: পরিবেশমন্ত্রী

বাইডেনের কথা ‘আমলে’ না নিয়ে ‘উল্টো জবাব’ চীনের

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ মে, ২০২২
  • ১১১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : চীন সোমবার জানিয়েছে বেইজিং তাইওয়ানে তাদের জাতীয় স্বার্থ রক্ষা করতে প্রস্তুত। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন চীন আক্রমণ করলে তাইওয়ানের পাশে থাকার ‘প্রতিশ্রুতি’ দেওয়ার পর তার কথা আমলে না নিয়ে উল্টো ‘তিরস্কার’ করে এই মন্তব্য করল চীন। বার্তা সংস্থা এএফপি সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। চীনের কমিউনিস্ট পার্টি কখনই স্ব-শাসিত তাইওয়ানকে নিয়ন্ত্রণ করেনি। তবে চীন বরাবরই দ্বীপটিকে নিজেদের ভূখণ্ডের অংশ মনে করে। প্রয়োজনে বলপ্রয়োগ করেও একদিন তাইওয়ান দখল করার প্রতিশ্রুতিও দিয়েছে বেইজিং। 

সোমবার জাপান সফররত বাইডেনকে চীন আক্রমণ করলে তাইওয়ানের পাশে থাকবেন কী না জানতে চাইলে জবাবে তিনি বলেন, হ্যাঁ। বাইডেন বলেন, এমনটাই আমরা প্রতিশ্রুতি দিয়েছি। মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, আমরা এক চীন নীতির সঙ্গে একমত হয়েছি, আমরা এতে স্বাক্ষর করেছি… কিন্তু তাইওয়ানকে জোর করে নেওয়া যেতে পারে এমন ধারণাটি ঠিক নয়। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, এটা সমগ্র অঞ্চলকে স্থানচ্যুত করবে এবং ইউক্রেনে যা ঘটেছে ঠিক তার মতো আরেকটি পদক্ষেপ হবে।

বাইডেনের এসব মন্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন সাংবাদিকদের বলেন, তাইওয়ান চীনের ভূখণ্ডের একটি অবিচ্ছেদ্য অংশ। তিনি বলেন, তাইওয়ান ইস্যুটি চীনের সম্পূর্ণ অভ্যন্তরীণ বিষয়। চীনের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার মূল স্বার্থের ইস্যুতে চীনের কোনো আপস বা ছাড়ের সুযোগ নেই।

 

 

কিউএনবি/আয়শা/২৩.০৫.২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit