সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
শিরোনাম
চাঞ্চল্যকর তথ্য দিলেন রাষ্ট্রপতি, যেভাবে ব্যর্থ হয় অপসারণের চেষ্টা প্রধানমন্ত্রীকে চীন সফরের আমন্ত্রণ ২০০৬ সালে নিয়োগ বাতিল হওয়া সাড়ে ৬০০ এসআই চাকরি ফেরত পাবেন দুর্গাপুর সীমান্ত থেকে ৪৮ বোতল ভারতীয় মাদক জব্দ ধানের চারা নষ্ট করার প্রতিবাদ করায় প্রতিপক্ষের মারপিট টিকিট সিন্ডিকেট ও হজযাত্রীদের ভোগান্তি নিরসনে কড়া হুঁশিয়ারি বিমানমন্ত্রীর পর্তুগাল বাংলা প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষণা পার্বত্য চট্টগ্রামে রোজার মাসে শান্তি ও শৃঙ্খলা রক্ষায় ডিসি এসপিদের তৎপর থাকার বিশেষ নির্দেশ পার্বত্য মন্ত্রীর ট্রাম্পের নতুন শুল্ক আরোপের ঘোষণায় ক্ষুব্ধ ইইউ জায়ান্ট কিলার জিম্বাবুয়ের পরের শিকার কি ওয়েস্ট ইন্ডিজ?

খোদাই হত্যার প্রতিশোধ নেবে ইরান

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ মে, ২০২২
  • ১০০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইরান বিভ্যুলিশনারি গার্ডের কর্ণেল সায়্যিদ খোদাইকে হত্যার প্রতিশোধ নেবে।

প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি সোমবার এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

রোববার তেহরানে সায়্যিদের বাড়ির সামনে মোটর সাইকেল আরোহী এক আততায়ী গুলি করে তাকে হত্যা করে।ইরান এ হত্যার জন্যে যুক্তরাষ্ট্র এবং ইসরাইলসহ এর মিত্র দেশসমূহের প্রতি অভিযোগের আঙুল তুলেছে।

২০২০ সালের নভেম্বরে পরমাণু বিজ্ঞানী মোহসিন ফখরেজাদেহকে খুনের পর ইরানের অভ্যন্তরে এটিই সর্বশেষ উচ্চপর্যায়ের হত্যাকান্ড।

রাইসি বলেন, “আমি নিরাপত্তা কর্মকর্তাদের মাধ্যমে হত্যাকারীকে খুঁজে বের করতে ব্যাপক তৎপরতার ওপর জোর দিচ্ছি এবং এ বিষয়ে কোন সন্দেহ নেই যে তার রক্তের প্রতিশোধ নেয়া হবে।”

তিনি আরো বলেন, “এ বিষয়েও কোন সন্দেহ নেই যে এই অপরাধের সাথে বিশ্বের ঔদ্ধত্যকারীদের সম্পৃক্ততা রয়েছে।”

ওমান সফরে যাওয়ার প্রাক্কালে রাইসি এ সব কথা বলেন। সেখানে তিনি সুলতান হাইথামের সাথে সাক্ষাত করবেন।

 

 

কিউএনবি/অনিমা/২৩.০৫.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:৪৯

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit