সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৬:২০ অপরাহ্ন

ডোমারে ভুমি সেবা সপ্তাহের উদ্বোধন

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি
  • Update Time : সোমবার, ২৩ মে, ২০২২
  • ১৯১ Time View

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমারে ভুমি সেবা সপ্তাহ ২০২২ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।উপজেলা ভুমি অফিস আয়োজিত রোববার উপজেলা ভুমি অফিস চত্ত্বরে প্রধান অতিথি হিসাবে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষনা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ।

পরে এক আলোচনা সভায় উপজেলা সহকারী কমিশনার (ভুমি) জায়িদ ইমরুল মোজাক্কিন এর সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রমিজ আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোজাম্মেল হক, সাব রেজিষ্ট্রার মাহাফুজার রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমির হোসেন প্রমূখ বক্তব্য রাখেন। এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তগণ উপস্থিত ছিলেন।

 

 

অনুষ্ঠানে প্রধান অতিথি তোফায়েল আহমেদ বলেন, জাতির জনকের কন্যা মাননীয় প্রধান মন্ত্রীর সু-যোগ্য সন্তান সজিব ওয়াজেদ জয়ের পরিকল্পনায় দেশ ডিজিটাল বাংলাদেশে পরিনত হয়েছে। মানুষের হয়রানী ঠেকাতে সাধারণ জনগণ ভুমি অফিসে না এসে ১৬১২২ নম্বরে ফোন করে অভিযোগের মাধ্যমে ভুমি সংক্রান্ত সব ধরনের সেবা পেতে পারে। আলোচনা শেষে গ্রাহকদের মাঝে ভুমি সংক্রান্ত বিষয়ে বিভিন্ন সেবা প্রদান করা হয়।

কিউএনবি/অনিমা/২৩.০৫.২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১১.১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit