মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
শিরোনাম
ফ্রান্সে দাবানল উসকে দেওয়ার অভিযোগে ২০ দিনে গ্রেফতার ১৬২ জন তিব্বতে একের পর এক ক্লোন ইয়াক, বিশ্বজুড়ে নৈতিকতা নিয়ে প্রশ্ন বিএসইসির নতুন কমিশনার হোসেন সাদাত অভিনয়ে ফিরতে চান, ভবিষ্যতে পরিচালনাতেও আগ্রহ মাইলি সাইরাসের নুসরাত হত্যা : মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ আসামির ডেথ রেফারেন্স ও আপিল শুনানি আজ আঞ্চলিক স্থিতিশীলতায় পাকিস্তানের ভূমিকায় প্রশংসা মার্কিন আইনপ্রণেতাদের বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, একদিনেই কমলো ১০ শতাংশের বেশি হাবিপ্রবির বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়নের গতি বাড়বে: পরিবেশমন্ত্রী

তেহরানে কুদস বাহিনীর সিনিয়র অফিসারকে গুলি করে হত্যা

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ মে, ২০২২
  • ১০১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের এলিট ইসলামিক রেভুল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) এক সিনিয়র অফিসারকে রাজধানী তেহরানে হত্যা করা হয়েছে। দুই মোটরসাইকেল আরোহী এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটায়।

রোববার স্থানীয় সময় বিকাল ৪টায় তেহরানের মুজাহিদিন-ই-ইসলাম স্ট্রিটে তার বাড়ির সঙ্গে ঘটনাটি ঘটে বলে রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে।

আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, আইআরজিসি রোববার এক বিবৃতিতে জানায়, হাসান সৈয়দ খোদায়ারিকে বিপ্লবের শত্রুরা হত্যা করেছে। তিনি কুদস বাহিনীর সদস্য হিসেবে ইতিপূর্বে সিরিয়ায় দায়িত্ব পালন করেছিলেন।

সংবাদমাধ্যম ইরনা জানান, খোদায়ারিকে দেহে পাঁচটি বুলেট বিদ্ধ হয়েছিল। আইআরজিসি তাকে কর্নেল বলে জানিয়েছে।

আলজাজিরার প্রতিবেদনে আরও বলা হয়েছে— এই হত্যাকাণ্ডটি ভিন্ন প্রেক্ষাপটে দেখা যেতে পারে। তেহরানে আগে যেসব হত্যাকাণ্ড ঘটেছে, সবই ছিল পরমাণু কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট। সম্ভবত এবারই আঞ্চলিক নীতির সঙ্গে সংশ্লিষ্ট কেউ নিহত হলেন।

প্রতিবেদনে বলা হয়েছে, এবার আরও মনে হচ্ছে যে ইরানিরা সরাসরি কাউকে অভিযুক্ত করার নীতি থেকে সরে আসছে। এবার তারা বলছে না যে ঘটনাটি ঘটিয়েছে ইসরাইল। হত্যাকাণ্ডের পেছনে কারা দায়ী, তা তারা এখনো সুস্পষ্টভাবে বলেনি। তারা হত্যাকাণ্ডের জন্য কাউকে দায়ী করার বদলে বলছে বিপ্লবের শত্রুদের কথা।

তেহরানে সেন্টার ফর মিডল ইস্ট স্ট্র্যাটেজিক স্টাডিজের সিনিয়র রিসার্চ ফেলো আবাস আসলানি বলেন, প্রভাবশালী এক আইআরজিসি ব্যক্তিত্বকে হত্যা করে মনোস্তাত্ত্বিক চাপ সৃষ্টির চেষ্টা চলছে।

তিনি বলেন, হত্যাকাণ্ডের সময়টি খুবই গুরুত্বপূর্ণ। সরকার অর্থনৈতিক সংস্কার যখন করছে, তখন দেশে কিছু বিক্ষোভ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছিল। এই প্রেক্ষাপটে হত্যাকাণ্ডটি ঘটল।

মোটরসাইকেল হামলাটি ২০২০ সালের নভেম্বরে ইরানি পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাখরিজাদেকে হত্যার কথা মনে করিয়ে দিচ্ছে।

সূত্র : আলজাজিরা

কিউএনবি/অনিমা/২৩.০৫.২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১০.২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit