মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন

কোভিড: বিশ্বে দৈনিক মৃত্যু ও শনাক্ত কমেছে

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ মে, ২০২২
  • ১০৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসে বিশ্বজুড়ে দৈনিক মৃত্যুর সংখ্যা আরও কমেছে। আগের দিনের তুলনায় কমেছে নতুন শনাক্ত রোগীর সংখ্যাও।

সোমবার (২৩ মে) সকালে ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সবশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৭০ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা কমেছে সাড়ে তিন শতাধিক। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬৩ লাখ ২৫১ জনে।

একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৭৩ হাজার ৮৫৯ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা কমেছে সোয়া লাখের বেশি। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫২ কোটি ৭৪ লাখ ৭৬ হাজার ৯৪৭ জনে।

গত ২৪ ঘণ্টায় বিশ্বে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে উত্তর কোরিয়ায়। অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে রাশিয়া। প্রাণহানির তালিকায় এরপরই রয়েছে দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, জাপান, ইতালি ও থাইল্যান্ড। এতে বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৫২ কোটি ৭৪ লাখের ঘর। অন্যদিকে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৬৩ লাখ।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। 

কিউএনবি/অনিমা/২৩.০৫.২০২২ খ্রিস্টাব্দ/সকাল ৯.২৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit