মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
শিরোনাম
ফ্রান্সে দাবানল উসকে দেওয়ার অভিযোগে ২০ দিনে গ্রেফতার ১৬২ জন তিব্বতে একের পর এক ক্লোন ইয়াক, বিশ্বজুড়ে নৈতিকতা নিয়ে প্রশ্ন বিএসইসির নতুন কমিশনার হোসেন সাদাত অভিনয়ে ফিরতে চান, ভবিষ্যতে পরিচালনাতেও আগ্রহ মাইলি সাইরাসের নুসরাত হত্যা : মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ আসামির ডেথ রেফারেন্স ও আপিল শুনানি আজ আঞ্চলিক স্থিতিশীলতায় পাকিস্তানের ভূমিকায় প্রশংসা মার্কিন আইনপ্রণেতাদের বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, একদিনেই কমলো ১০ শতাংশের বেশি হাবিপ্রবির বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়নের গতি বাড়বে: পরিবেশমন্ত্রী

রাশিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞায় ৯৬৩ মার্কিন, রয়েছেন ট্রাম্পও

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ মে, ২০২২
  • ১০০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়া প্রবেশে ৯৬৩ মার্কিনের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে মস্কো। সেই তালিকায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এবং সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামও রয়েছে। সিএনএন জানিয়েছে, নতুন নিষেধাজ্ঞায় অনির্দিষ্টকালের জন্য এই ৯৬৩ জন মার্কিন রাশিয়ায় প্রবেশ করতে পারবেন না। স্থানীয় সময় শনিবার নিষেধাজ্ঞাপ্রাপ্ত ব্যক্তিদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেছে মস্কো।

মার্কিন সিনেটরদের পাশাপাশি প্রতিনিধি পরিষদের সদস্য, সাবেক ও বর্তমান সরকারের কর্মকর্তা, সাংবাদিক, সামরিক ব্যক্তি, আইনজীবী এবং বিভিন্ন কম্পানির প্রধান নির্বাহীরা রয়েছেন। মৃত ব্যক্তির নামও রয়েছে নিষেধাজ্ঞার তালিকায়। অ্যারিজোনার সাবেক সিনেটর জন ম্যাককেইন এবং প্রতিরক্ষা গোয়েন্দা বিভাগের সাবেক উপপরিচালক মেলিসা ড্রিসকো ২০১৮ সালে মারা গেছেন। তাদের নাম রয়েছে মস্কো ঘোষিত নিষেধাজ্ঞার তালিকায়।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার সরকারের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও রাশিয়ায় প্রবেশ করতে পারবেন না। অথচ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ট্রাম্পের সখ্যের কথা গণমাধ্যমে বারবার উঠে এসেছে। ট্রাম্প নিজেও দাবি করেছেন, তিনি ক্ষমতায় থাকলে রাশিয়ার সঙ্গে এমন দ্বৈরথ হতো না। এবার সেই তিনিও মস্কোর নিষেধাজ্ঞার কবলে পড়লেন।

সূত্র : সিএনএন।

 

 

কিউএনবি/আয়শা/২২.০৫.২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:৫৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit