সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন

ডোমারে ফ্রি-রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প অনুষ্ঠিত

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি
  • Update Time : রবিবার, ২২ মে, ২০২২
  • ২৪৬ Time View

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : “রক্ত দানে হয়না ক্ষতি, জাগ্রত করে মানবিক অনুভুতি” এই প্রতিপাদ্যকে সামনে রখে নীলফামারীর ডোমারে ফ্রি-রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।স্টুডেন্ট ব্লাড অর্গানাইজেশন অব বাংলাদেশ, নীলফামারী জেলা শাখার আয়োজনে শনিবার (২মে) সকাল ১১টায় ৮নং ডোমার ইউনিয়ন পরিষদ হলরুমে প্রধান অতিথি হিসাবে কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষনা করেন, সদর ইউপি চেয়ারম্যান মাসুম আহমেদ।

সংগঠনের সভাপতি সলেমান ইসলাম বাপ্পি’র সভাপতিত্বে অর্থ বিষয়ক সম্পাদক সোহেল রানার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে, জেলা পরিষদের সদস্য মিজানুর রহমান, ডোমার থানার এসআই শাহ আলম, বড়রাউতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিনেশ চন্দ্র রায়, সাংবাদিক আনিছুর রহমান মানিক, ইউপি সদস্য মোজাম্মেল হক সাহেব, শফিকুল ইসলাম স্বপন, সংগঠনের সাধারণ সম্পাদক নিরব হাসান রাতুল, সহ-সভাপতি গোলাম রাব্বানী, যুগ্ন সম্পাদক মনজুরুল ইসলাম, সাকিব ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন।

এ সময় সংগঠনের তথ্য বিষয়ক সম্পাদক জুনাইদ আহমেদ, মহিলা বিষয়ক সম্পাদক জেসমিন আক্তার, মিম আক্তার, পরিকল্পনা বিষয়ক সম্পাদক তারেক মিয়া, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রাকিব হোসেন, ইউনিয়ন ছাত্রলীগ নেতা শাকিল ইসলাম রাজসহ সংগঠনের সকল সদস্যগণ উপস্থিত ছিলেন। উক্ত ক্যাম্পে শিক্ষার্থঅসহ এলাকার ৪ শত ৫০ জন ব্যক্তির বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।

কিউএনবি/অনিমা/ ২২.০৫.২০২২ খ্রিস্টাব্দ /সকাল ১০.৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit