রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন

সুস্থ ও সবল জাতি গড়তে খেলার বিকল্প নেই

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ মে, ২০২২
  • ১১৩ Time View

ডেস্ক নিউজ : শনিবার (২১ মে) পিরোজপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব-১৭)-এর উদ্বোধন ঘোষণাকালে এ কথা বলেন রেজাউল করিম এমপি। তিনি বলেন, ‘শেখ হাসিনার সরকার ক্রীড়াবান্ধব। ক্রীড়াখাতকে আমরা যত বিকশিত করতে পারব, তত আমাদের উন্নয়ন হবে।’ পরে পিরোজপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে জেলা স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন তিনি। এ সময় সদর উপজেলা নির্বাহী অফিসার বশির আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান।

উদ্বোধনী খেলার প্রথম পর্বে সিকদার মলিক ইউনিয়নের বিপক্ষে শারিকতলা ইউনিয়ন অংশগ্রহণ করে এবং শেষ পর্বে দুর্গাপুর ইউনিয়নের বিপক্ষে শংকরপাশা ইউনিয়ন ও কলাখালি ইউনিয়নের বিপক্ষে কদমতলা ইউনিয়ন অংশগ্রহণ করবে। এ খেলায় পিরোজপুর সদর উপজেলার মোট ৭টি ইউনিয়ন অংশগ্রহণ করবে। আগামী ২৩ মে টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে।

 

 

কিউএনবি/আয়শা/২১.০৫.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit