সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন

রোহিঙ্গাদের সমর্থনে বাংলাদেশে ফিলিপ্পো গ্র্যান্ডি

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ মে, ২০২২
  • ৯৩ Time View

ডেস্কনিউজঃ কক্সবাজার ও ভাসানচরের রোহিঙ্গাদের চাহিদা নিয়ে আলোচনা করতে পাঁচ দিনের সফরে শনিবার ঢাকায় এসেছেন জাতিসঙ্ঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি।

গ্র্যান্ডি সর্বশেষ বাংলাদেশ সফর করেছিলেন ২০১৯ সালের মার্চে।

কক্সবাজার ও ভাসানচরে রোহিঙ্গা শরণার্থীদের বিষয়ে চলমান প্রতিক্রিয়া নিয়ে আলোচনা করতে গ্রান্ডি বাংলাদেশ সরকারের প্রতিনিধিদের সাথে দেখা করবেন।

শনিবার জাতিসঙ্ঘের শরণার্থী সংস্থা জানিয়েছে, কক্সবাজার ও ভাসানচরে মানবিক প্রতিক্রিয়া ও সমর্থনকারী প্রধান দাতা ও অংশীদারদের সাথে বৈঠকে তিনি টেকসই আন্তর্জাতিক সহায়তার প্রয়োজনীয়তা তুলে ধরবেন।

ক্যাম্প ও ভাসানচর পরিদর্শনের সময় গ্র্যান্ডি রোহিঙ্গা শরণার্থীদের সাথে তাদের চাহিদা, চ্যালেঞ্জ ও ভবিষ্যত পরিকল্পনা নিয়ে আলোচনা করবেন।

গ্র্যান্ডির সফরে ইউএনএইচসিআরের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আঞ্চলিক পরিচালক ইন্দ্রিকা রাতওয়াট এবং হাই কমিশনারের সিনিয়র উপদেষ্টা হারভে ডি ভিলেরোশে সফরসঙ্গী হয়েছেন।

সূত্র : ইউএনবি

কিউএনবি/বিপুল/২১.০৫.২০২২ খ্রিস্টাব্দ/ দুপুর ২.৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit