রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে মোটর চালক দলের ফুলেল শুভেচ্ছা চৌগাছায় সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্র নিহত আহত -২ বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হওয়ায় নাজীম উদ্দীন আলমকে মোটর চালক দলের ফুলেল শুভেচ্ছা পেনাল্টি পেলে কী হয়ে যায় আর্জেন্টিনার? জার্মানির গণতন্ত্র আবারও চ্যালেঞ্জের মুখে পড়েছে: প্রেসিডেন্ট স্টাইনমায়ার ইরান পরমাণু অস্ত্র তৈরির পরিকল্পনা প্রায় ছেড়েই দিয়েছে: ট্রাম্প কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? হুতিদের ৯৭ অবস্থানে হামলার দাবি ইয়েমেনি সরকারি বাহিনীর এআই চীন-যুক্তরাষ্ট্র যুদ্ধ প্রায় বাঁধিয়ে দিয়েছিল, বিশ্লেষকদের সতর্কতা

অমর আবদুল গাফফার চৌধুরী

মঈনুল আহসান সাবের, প্রথিতযশা বাংলাদেশি সাহিত্যিক।
  • Update Time : শুক্রবার, ২০ মে, ২০২২
  • ৪৪৭ Time View

অমর আবদুল গাফফার চৌধুরী
————————————–

আবদুল গাফফার চৌধুরী চাচা আমাকে পিক করলেন। টিউব থেকে নেমে কিছুটা হেঁটে এক বারে।

অমন বার ঐ প্রথম দেখা। বাইরে খোলা জায়গায় পানের সুবিধা। ওখানে আমার জন্য হুইস্কি নিলেন। নিজের জন্য কিছু না।

শেষ হলে জিজ্ঞেস করলেন, আরেকটা? ভদ্রতা হচ্ছে, একটাতেই সন্তুষ্ট থাকা। সমস্যা হচ্ছে, পানীয়ের ক্ষেত্রে আমার ভদ্রতা নেই। আমি আরেকটা নিলাম। কিছু পারিবারিক গল্প হলো, কিছু রাজনীতির, কিছু সাহিত্যের। তারপর ঘোরা হলো এদিকওদিক।

এটা ২০০০ সালে। লন্ডনে। যোগাযোগ নিয়মিত ছিল না। তবে মাঝেমধ্যে আমার গল্প পড়ে সে পত্রিকায় ফোন করে বলতেন, তোমরা বিশ্বমানের একটা গল্প ছেপেছ।

আবদুল গাফফার চৌধুরী দুর্দান্ত গল্প লিখতেন, আমরা অনেকেই জানি না। কেন যে ছেড়ে দিলেন! একুশের ঐ গান, আর গল্প-উপন্যাস, এটুকু তাঁকে অমর করে রাখত।

লেখকঃ মঈনুল আহসান সাবের (জন্ম ২৬ মে ১৯৫৮) একজন প্রথিতযশা বাংলাদেশি সাহিত্যিক। মঈনুল আহসান সাবের এর অনুমতি স্বাপেক্ষে তাঁর ফেসবুক টাইমলাইন থেকে পোস্টটি সংগৃহিত।

কিউএনবি/বিপুল/২০.০৫.২০২২ খ্রিস্টাব্দ /সকাল ১১.২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit