সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন

পাকিস্তানে বিলাসবহুল ৩৮ পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ মে, ২০২২
  • ১১০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ‘অপরিহার্য নয়, এমন বিলাসবহুল পণ্যের’ আমদানির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে পাকিস্তান। পরিস্থিতি সামাল দিতেই সিগারেট, মোবাইল, গাড়িসহ বিলাসী ৩৮পণ্যের আমদানি নিষিদ্ধ করেছে দেশটির সরকার। 

রাজধানী ইসলামাবাদে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এ নিষেধাজ্ঞার কথা জানিয়েছেন পাকিস্তানের তথ্যমন্ত্রী মরিয়ম আওরঙ্গজেব। ‘জরুরি অর্থনৈতিক পরিকল্পনার’ আওতায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান তিনি।

আমদানি নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে গাড়ি, মুঠোফোন, সিগারেট, গৃহস্থালির সরঞ্জাম, ফলমূল, ক্রোকারিজ, ব্যক্তিগত অস্ত্র ও গোলাবারুদ, জুতা, বৈদ্যুতিক বাতি, হেডফোন ও লাউড স্পিকার, সস, দরজা ও জানালার কাঠামো, ভ্রমণে ব্যবহৃত ব্যাগ, স্যানিটারি পণ্য, মাছ, কার্পেট, সংরক্ষিত ফলমূল, টিস্যু পেপার, আসবাব, শ্যাম্পু, বেকারি পণ্য, বিলাসবহুল ম্যাট্রেস ও স্লিপিং ব্যাগ, জ্যাম ও জেলি, কর্নফ্লেক্স, প্রসাধনী, হিটার ও ব্লোয়ার, সানগ্লাস, রান্নাঘরের সরঞ্জাম, হিমায়িত মাংস, ফলের জুস, পাস্তা, আইসক্রিম, দাড়ি কামানোর সামগ্রী, বিলাসী চামড়াজাত পোশাক, বাদ্যযন্ত্র, সেলুনের সরঞ্জাম, চকলেট ও কোমল পানীয়।

শ্রীলঙ্কার মতোই তীব্র সংকটে পাকিস্তানের অর্থনীতি। ইতিহাসের সর্বোচ্চ দরপতন হয়েছে পাকিস্তানি রুপির। বর্তমানে দেশটিতে প্রতি ডলারের বাজারদর ২০০ রুপিতে পৌঁছেছে। এ কারণেই এমন পদক্ষেপ নিয়েছে পাকিস্তান সরকার।

কিউএনবি/অনিমা/ ১৯.০৫.২০২২ খ্রিস্টাব্দ/সকাল ৯.৪৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit