রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
শিরোনাম
পাকিস্তানে ৩২ শতাংশ প্রাপ্তবয়স্ক মানুষ মানসিক রোগী: গবেষণা যেকোনো পরিস্থিতিতে সৌদির পাশে থাকার ঘোষণা মিসরের প্রেসিডেন্টের পদত্যাগ দাবিতে তিউনিসিয়ায় হাজারো মানুষের বিক্ষোভ মার্টিনেজের চোয়ালে অস্ত্রোপচার, চোট নিয়ে কী বার্তা দিলেন? গণঅভ্যুত্থানের পরতে পরতে হাসনাত ও সারজিসের গাদ্দারি খুঁজে পাওয়া যাবে: রাশেদ খাঁন ১৯ অক্টোবর সারাদেশে বন্ধ থাকবে সোনার দোকান এক মন্ত্রণালয়ের নাম পরিবর্তনের প্রস্তাব অনুমোদন হিলিতে মাদকসহ বিএনপির চার নেতাকর্মী গ্রেফতার মায়ের সঙ্গে অভিমান করে প্রাণ গেল অষ্টম শ্রেণির ছাত্রীর জাতীয় নেতা আব্দুল মালেক উকিলের ৩৯তম মৃত্যুবার্ষিকী আজ

আদর-বুবলীর ‘তালাশ’ আসছে ১৭ জুন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ মে, ২০২২
  • ১১১ Time View

বিনোদন ডেস্ক : রোমান্টিক থ্রিলার গল্পে প্রথমবারের মতো নবাগত চিত্রনায়ক আদর আজাদের সঙ্গে ‘তালাশ’ নামের একটি সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী। সৈকত নাসির পরিচালিত সিনেমাটি বর্তমানে মুক্তির প্রহর গুনছে।

গান ও ফার্স্টলুক প্রকাশের পর এবার এলো মুক্তি প্রতিক্ষীত সিনেমাটির অফিশিয়াল ট্রেইলার। বৃহস্পতিবার (১৯ মে) সন্ধ্যা ৭টায় টাইগার মিডিয়ার ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে অ্যাকশন-রোমান্সে ভরা ৩ মিনিটের সিনেমার ট্রেইলার।

এ প্রসঙ্গে আদর আজাদ বলেন, দুটি গান ও ফার্স্টলুক প্রকাশের পর এবার এলো সিনেমাটির ট্রেইলার। গান দুটি মুক্তি পাওয়ার পর বেশ সাড়া পেয়েছি। অনেক আগেই সিনেমাটি মুক্তির কথা থাকলেও করোনার কারণে তা আর সম্ভব হয়নি। তবে আগামী ১৭ জুন দেশজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে আমাদের প্রথম জুটির সিনেমাটি। তবে এটুকু বলতে পারি, প্রথম সিনেমাটি দেখে দর্শক নিরাশ হবে না।

বুবলী বলেন, সিনেমার প্রকাশিত গান দুটি দর্শক বেশ পছন্দ করেছে। এই সিনেমার প্রতিটি গানই হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো। আর সিনেমার গল্প এক কথায় চমৎকার। দর্শক ভালো গল্পের একটি সিনেমা পেতে যাচ্ছে। আশা করি, আমাদের প্রথম জুটির সিনেমাটি দর্শকদের পছন্দ হবে।

ক্লিওপেট্রা ফিল্মসের ব্যানারে নির্মিত সিনেমাটির কাহিনি পরিচালকের সঙ্গে যৌথভাবে লিখেছেন আসাদ জামান। এ সিনেমাটিতে পাঁচটি গান রয়েছে। সিনেমাটিতে আরো অভিনয় করেছেন আসিফ আহসান খান, মাসুম বাশার, মিলি বাশার, যোজন মাহমুদ প্রমুখ।

প্রথম সিনেমা মুক্তির আগেই আদর আজাদ-বুবলী সাইফ চন্দন পরিচালিত ‘লোকাল’ সিনেমায় দ্বিতীয়বারের মতো জুটি বেঁধে অভিনয় করছেন। বর্তমানে সিনেমাটি নির্মাণাধীন রয়েছে।

কিউএনবি/অনিমা/ ১৯.০৫.২০২২ খ্রিস্টাব্দ/ রাত ১০.১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit