শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন

নরসিংদীতে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার

মোঃ সালাহউদ্দিন আহমেদ,নরসিংদী জেলা প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ মে, ২০২২
  • ১৬৯ Time View

মোঃ সালাহউদ্দিন আহমেদ : নরসিংদীর শিবপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ মে) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার তেলিয়া ঝাউয়াকান্দি খালের কালবার্ডের পাশে শিম গাছের শুকনো লতাপাতার ঝোপ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, স্থানীয়দের দেওয়া খবর পেয়ে গিয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ আরও জানায় মরদেহ পচে, ফুলে বিকৃত ও বীভৎস হয়ে গিয়েছে। তার পরনে ছিল সেলোয়ার-কামিজ এবং গলায় ওড়না প্যাঁচানো। নারীর বয়স হবে আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর। তবে এখনও পরিচয় পাওয়া যায়নি। শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি সালাউদ্দিন মিয়া বলেন, মরদেহটি নরসিংদীর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। কয়েকদিন আগে কেউ তাকে হত্যা করে মরদেহ এখানে ফেলে গেছে বলে ধারণা করা হচ্ছে।

 

 

কিউএনবি/আয়শা/১৯.০৫.২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit