মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
শিরোনাম

তবে কি বিয়ের গুঞ্জনে এবার পানি ঢাললেন মালাইকাও?

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ মে, ২০২২
  • ১৯৮ Time View

বিনোদন ডেস্ক : ক’দিন ধরেই সরগরম টিনসেলনগরী। জমিয়ে প্রেমের দিন শেষ, এবার নাকি সাতপাকে বাঁধা পড়তে চলেছেন মালাইকা অরোরা এবং অর্জুন কাপুর। বুধবারই রটেছিল, নভেম্বর-ডিসেম্বর নাগাদ বিয়ে হতে পারে এই অসম জুটির। তার পরই বেসুর বেজেছে অর্জুনের ইনস্টাগ্রাম স্টোরি। এবার কি একই পথে হাঁটলেন মালাইকা নিজেও?

এক সাক্ষাৎকারে মালাইকা বলেছেন, “কোথাও বাঁধা না পড়া একলা জীবনই আমার কাছে অনেক বেশি স্বস্তির। আর পাঁচজনের মতো জীবন-যাপনের মান বাড়াতে আমিও পছন্দ করি। কিন্তু এখন বুঝি বৃহত্তর ক্ষেত্রে সে সবের তেমন মূল্য নেই। বরং বুঝেছি নিজেকে নিয়ে বাঁচা, নিজের সঙ্গে সময় কাটানো অনেক বেশি গুরুত্বপূর্ণ। নিজের উন্নতি এবং বৃদ্ধির স্বার্থে নিজের জন্য এই সময়টাকে আগের চেয়ে অনেক বেশি মূল্য দিচ্ছি এখন।”

আর এই পাল্টে যাওয়া জীবনদর্শনই কেমন যেন অন্য রকম ঠেকছে অনুরাগীদের। তবে কি বিয়ে হচ্ছে না মালাইকা-অর্জুনের? নাকি ভেঙে যেতে পারে সম্পর্কটাই? কেউ কেউ বলছেন, বিয়ের খবরকে ধামাচাপা দিতে পরিকল্পনা মাফিকও হয়তো এমন করতে পারেন যুগলে। যেমনটা করেছেন অর্জুনও।
বুধবার অর্জুনের ইনস্টাগ্রাম স্টোরিতে লেখা ছিল,“আমার জীবন নিয়ে অনেকেই দেখছি আমার চেয়েও বেশি জানেন। বেশ লাগছে।।”

অনুরাগীদের ধারণা, বিয়ের গুঞ্জন প্রসঙ্গেই এমন লিখেছেন বনি কাপুরপুত্র। এসব কথা গুজব বলে উড়িয়ে দিতে চাইছেন।

কিউএনবি/অনিমা/১৯.০৫.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit