রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
শিরোনাম
আশুলিয়ায় দরজা খোলা রুম থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার ২৫ হাজার কোটি টাকার সাম্রাজ্যের উত্তরাধিকার, কে এই কাব্য সুখবর পেলেন রিজওয়ান সরাইলে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ আয়ের চেয়ে ব্যয় বেশি: দেশের প্রায় ৪৭ শতাংশ পরিবার ঋণগ্রস্ত বিমানবাহিনীর সাবেক প্রধান হান্নান কাতারে গ্রেপ্তার অভিযান: ঢাকায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯০, মামলা ৪২ কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ বীর চট্টলার গুণীজনদের কে সংবর্ধনা ও শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান করেছে চট্টগ্রাম সমিতি ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

এবার আরেক গুরুতর অভিযোগ শিল্পার স্বামীর বিরুদ্ধে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ মে, ২০২২
  • ১৬৭ Time View

বিনোদন ডেসক্ : এবার আরেক অপরাধে অভিযুক্ত শিল্পার স্বামী রাজ কুন্দ্রা। পর্ন ছবি বানানোর মামলার সূত্রে আলোচনায় এসেছিলেন। এবার বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শিল্পা শেঠির স্বামীর রাজ কুন্দ্রার বিরুদ্ধে অবৈধ অর্থ লেনদেনের অভিযোগ আনল ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ভারতীয় সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, পেশায় ব্যবসায়ী রাজের বিরুদ্ধে বৃহস্পতিবার মামলা দায়ের করেছে আর্থিক অপরাধ সংক্রান্ত বিষয়ে তদন্তের ভারপ্রাপ্ত কেন্দ্রীয় সংস্থা।

গত বছরের জুলাই মাসে পর্ন ছবি বানানোর অভিযোগে রাজকে গ্রেপ্তার করেছিল মুম্বাই পুলিশ। কয়েক মাস জেলে থাকার পরে জামিনে মুক্তি পেয়েছিলেন তিনি। রাজের বিরুদ্ধে অভিযোগ, পর্ন ছবি বানানোর পাশাপাশি তিনি তা বিশেষ অ্যাপের মাধ্যমে ছড়িয়ে দিতেন মুঠোফোনে। সেই ব্যবসায় আইন বহির্ভূতভাবে বহু টাকা লেনদেনের সঙ্গে তিনি প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন বলে অভিযোগ ইডি’র। প্রসঙ্গত, পর্নকাণ্ডে ইতোমধ্যেই আদালতে রাজের বিরুদ্ধে ১৫০০ পাতার একটি চার্জশিট পেশ করেছে মুম্বাই পুলিশের অপরাধ দমন শাখা।

গত নভেম্বরে রাজ এবং শিল্পার বিরুদ্ধে নিতিন গড়াই নামে এক ব্যবসায়ী প্রতারণার অভিযোগও দায়ের করেছিলেন। পুলিশকে নিতিন জানান, কাসিফ খান নামে এক ব্যক্তি তার জিম ‘এসএফএল ফিটনেস’-এর সংস্থায় নিতিনকে দেড় কোটি টাকা বিনিয়োগ করতে বলেন। কাশিফের সঙ্গেই ছিলেন শিল্পা এবং রাজ। নিতিনকে সংস্থার ফ্রাঞ্চাইজি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন তারা। কিন্তু কোনও প্রতিশ্রুতিই পূরণ করেননি রাজ, শিল্পা বা তাদের সহকারী কাসিফ। নিতিন লগ্নির টাকা ফেরত চাইলে তাকে নানাভাবে ভয় দেখান রাজ।

 

 

কিউএনবি/আয়শা/১৯.০৫.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:০১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit