বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
শিরোনাম
আশুলিয়ায় ছোট বোনকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ  সার্ককে পুনরুজ্জীবিত করতে নেপালের সহায়তা চান স্থানীয় সরকার মন্ত্রী বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান, নিহত ৫ সন্ত্রাসী মাটিরাঙ্গায় গুচ্ছগ্রামের রেশন এর চাল ও গম জব্দ, ব্যবসায়ীকে জরিমানা। বিভাগীয় সদরগুলোতে ডিজিটাল ফরেনসিক ল্যাব স্থাপন করা হবে সর্বকালের সেরা কে, জানালেন বিশ্বকাপজয়ী তারকা ৪৮ ঘণ্টা বন্ধ থাকবে সোনালী ব্যাংকের সব সেবা বেনাপোলে প্রকৌশলীকে হাতুড়ি দিয়ে মারধর, মামলা দায়ের ‘যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন বাড়তি সহায়তা পাওয়া উচিত’ ফুটপাতে মারধরের ভিডিও ভাইরাল: সেই যুবক আটক, পুলিশ প্রত্যাহার

কানাইঘাটে বন্যার্তদের মধ্যে জামায়াতের ত্রাণ বিতরণ

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : বুধবার, ১৮ মে, ২০২২
  • ২১৯ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও বায়তুলমাল সেক্রেটারি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ শাহাবুদ্দিন বলেছেন সিলেট অঞ্চল ভয়াবহ বন্যায় ভাসছে। মানুষের ঘর-বাড়িতে পানি ঢুকে পড়েছে। স্কুল, কলেজ, মাদরাসাগুলো মারাত্মকভাবে বন্যা কবলিত। সাধারণ মানুষের ঘরে খাবার নেই। গবাদি পশুর খাদ্য নেই। সুরমা -কুশিয়ারার বিভিন্ন জায়গায় ভাংগন দেখা দিয়েছে। ডাইক উপচে লোকালয়ে পানি প্রবেশ করছে। অথচ সরকারি তেমন কোন ত্রাণ তৎপরতা পরিলক্ষিত হচ্ছে না। এরকম দুর্যোগ মুহুর্তে গণ মানুষের সংগঠন জামায়াত তার সাধ্যানুযায়ী মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। জামায়াত মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। তিনি বন্যা পরিস্থিতি মোকাবেলায় জনগণের পাশে এসে দাঁড়ানোর জন্য সরকার ও বিত্তশালী ব্যক্তিদের প্রতি আহ্বান জানান।

অধ্যক্ষ শাহাবুদ্দিন গতকাল বুধবার দুপুরে সিলেটের কানাইঘাট উপজেলার দিঘীরপাড় এলাকায় বন্যাকবলিত জনগণের মাঝে ত্রাণ বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা ওমর ফারুকের সভাপতিত্বে ত্রাণ বিতরণ কালে আরো উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও সিলেট অঞ্চল পরিচালক এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, সিলেট উত্তর জেলা আমীর হাফেজ মাওলানা আনোয়ার হোসাইন খান, নায়েবে আমীর উপাধ্যক্ষ মাওলানা সৈয়দ ফয়জুল্লাহ বাহার, এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা ইসলাম উদ্দিন, সিলেট মহানগর ছাত্রশিবির সভাপতি আবদুল্লাহ আল ফারুক, জেলা শিবির সভাপতি মুহিবুল্লাহ হোসনেগীর, ইউনিয়ন জামায়াত সেক্রেটারি মামুনুর রশীদ মামুন প্রমূখ।

বিশেষ অতিথির বক্তব্যে এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন সরকারকে বন্যাকবলিত জনগণের জন্য পর্যাপ্ত খাদ্য, ঔষধ ও পানীয়ের ব্যবস্থা করতে হবে। বন্যার্ত মানুষের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। মানুষের দায়িত্ব নিতে হবে। তিনি বলেন যে কোন দূর্যোগে জামায়াতে ইসলামী জনগণের পাশে থাকে। এবারও সিলেটের বন্যা কবলিত এলাকা সমূহে আমাদের ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। এ সময় উপস্থিত জনগণের মাঝে চাল, ডাল, তেল, লবন সহ বিভিন্ন ধরনের নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

 

 

কিউএনবি/আয়শা/১৮.০৫.২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit