শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু পারিবারিক সম্পত্তি বিরোধকে রাজনৈতিক রঙ দেওয়ার অপচেষ্টা, লালমনিরহাট জেলা বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ নরসিংদীতে যুবদল নেতাকে কাফন পাঠিয়ে হুমকি  ফুটবল খেলার ইচ্ছাই শেষ হয়ে গেছে এমবাপ্পের! রাজধানীতে বজ্রবৃষ্টির পূর্বাভাস, কমবে তাপমাত্রা সৌদির সার্বভৌমত্বের প্রতি অঙ্গীকারবদ্ধ থাকার প্রতিশ্রুতি শাহবাজ শরীফের আজকের নামাজের সময়সূচি, ৯ অক্টোবর ২০২৬ ঢাবিতে দু’ দিনব্যাপী তৃতীয় আন্তর্জাতিক কম্পিউটিং, অ্যাপ্লিকেশনস অ্যান্ড সিস্টেমস সম্মেলন শুরু হচ্ছে আজ হুতিদের ঠেকাতে সৌদিতে ঢুকল পাকিস্তানি সেনা, সামনে নতুন সমীকরণ ‘দুই পৃথিবীর’র পর ফের এক সিনেমায় দেব-জিৎ, তবে শর্ত একটি

চৌগাছায় ধান ও চাল সংগ্রহের শুভ উদ্বোধন

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ মে, ২০২২
  • ১৭০ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছা উপজেলায় সরকারি খাদ্যগুদামে ধান ও চাল সংগ্রহের শুভ উদ্বোধন করা হয়েছে। ১৮ মে বুধবার দুপুরে খাদ্য গুদামেরধানও চাল সংগ্রহের উদ্বোধন অনুষ্ঠান করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ইরুফা সুলতানা। প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ ড, মোস্তানিছুর রহমানব, অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা খাদ্যনিয়ন্ত্রক কাজী আব্দুস সালাম, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মতিয়ার রহমান বিশ্বাস।

এ সময় উপস্থিত ছিলেন চৌগাছা মিল-চাতাল মালিক সমিতির সভাপতি আব্দুল আলিম, প্রভাষক হারুন অর রশিদ, মিলার সিরাজুল ইসলাম বিশ্বাস, আকাশমনি রাইস মিলের মালিক মিজানুর রহমান ধনী, মিলার শের আলী, সাজ্জাদুর রহমান মাসুম, কৃষক প্রতিনিধি আব্দুল বাতেন, সাংবাদিক শ্যামল দত্তসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মতিয়ার রহমান বিশ্বাস বলেন, ৪০ টাকা কেজি দরে ৪৪ জন মিলার নিকট থেকে সরকারিভাবে চাল ক্রয় করা হবে ১ হাজার ৬শত ৩১ মেট্রিক টন। ২৭ টাকা কেজিদরে ৮২৩ জন কৃষকের নিকট থেকে সরকারিভাবে ধান ক্রয় করবেন ২ হাজার ৪শত ৭১ মেট্রিক টন। যা ১৮ মে থেকে শুরু করে ৩১ আগষ্ট পর্যন্ত ডিজিটাল পদ্ধতিতে লটারি নির্বাচিত কৃষকসরকারি খাদ্য গুদামে ধান বিক্রয় করতে পারবেন।

 

 

কিউএনবি/আয়শা/১৮.০৫.২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit