শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
শিরোনাম
বিদ্যুৎ-জ্বালানি নিয়ে অস্থিরতা তৈরির চেষ্টা করছে একটি চক্র: প্রধানমন্ত্রী ৮ উইকেট নিয়ে বাংলাদেশকে গুঁড়িয়ে দেওয়া কে এই থমসন? ২০৩০ বিশ্বকাপে ব্রাজিলের ভাগ্য বদলে দিতে পারেন এই ১০ তরুণ পুতিনের মিসাইল হামলার বড় অস্ত্র ব্যালিস্টিক, কী করবে ইউক্রেন? এফ-১৫সহ মার্কিন বিমানের বিপুল পরিমাণ ধ্বংসাবশেষ জনসম্মুখে আনল ইরান শ্রীলঙ্কার কারাগারে দাঙ্গায় নিহত ৩, আহত ২৩ রাশিয়ার তেল কিনলেই ১০০% শুল্ক, সিনেটে বিল পাস গ্রিসের উপকূলে ২ শতাধিক অভিবাসী উদ্ধার, অধিকাংশই বাংলাদেশি ইউক্রেনে রুশ হামলায় শিশুসহ তিনজন নিহত হোয়াইট হাউজে ট্রাম্পের ৪০ কোটি ডলারের বলরুম তৈরিতে আদালতের স্থগিতাদেশ

নরসিংদীর মাধবদীতে সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা 

মোঃ সালাহউদ্দিন আহমেদ,নরসিংদী প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ১৭ মে, ২০২২
  • ২১৭ Time View
মোঃ সালাহউদ্দিন আহমেদ,নরসিংদী প্রতিনিধি : সাপ্তাহিক বাবুরহাট বার্তার সহকারী বার্তা সম্পাদক,  দৈনিক মুক্তখবরের নরসিংদী সদর উপজেলা প্রতিনিধি ও মাধবদী প্রেস ক্লাবের সদস্য  মো: মনিরুজ্জামান সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়ে মাধবদী প্রাইম হাসপাতালে চিকিৎসাধিন রয়েছেন। খোঁজ নিয়ে জানা যায়, সাংবাদিক মনিরুজ্জামান মনির প্রতিদিনের ন্যায় মঙ্গলবার (১৭ মে) ফজরের নামাজ শেষে সাইকেল নিয়ে শেখেরচর থেকে বেয়াম করতে বের হয়ে মাধবদী আসার পথে আনন্দী গাংপাড় এলাকায় পৌছা মাত্রই টাটাপাড়ার মৃত বাছেদ মিয়ার পুত্র সন্ত্রাসী স্বপন এর নেতৃত্বে মৃত রোসন আলীর পুত্র ইসমাইলসহ আরো কয়েকজন সন্ত্রাসী রাস্তায় আটক করে প্রচন্ড মারধোর শুরু করে।

সাংবাদিক মনিরের ডাক চিৎকারে আশেপাশের মিলের শ্রমিকরা এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। আরো জানা গেছে, মনিরের উপর সন্ত্রাসী হামলার পূর্বেও একটি পিকআপভ্যান ও মোশাররফ স্পিনিং মিলের একটি লেগুনা গাড়ীর ড্রাইভারকে আটকে মারধোর করে মোবাইল ও নগদ টাকা ছিনিয়ে নেয় এবং গাড়ী ভাংচুর করে। পরে  সংবাদ পেয়ে মাধবদী প্রেস ক্লাবের সভাপতি আলহাজ¦ মো: জসিম উদ্দিন ভূইয়া (ভিপি জসিম)সহ সাংবাদিকরা ঘটনাস্থলে গিয়ে মনিরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। স্বপন ও তার সহযোগীদের বিরুদ্ধে বিভিন্ন ছিনতাই, মাদক ব্যবসা, অপহরণ, জীম্মি করে টাকা আদায়ের বিভিন্ন অভিযোগ রয়েছে। স্বপন বাহিনীর অত্যাচারে ফুলতলা ও আনন্দী এলাকাবাসী অতিষ্ঠ হয়ে পড়েছে।

 

কিউএনবি/অনিমা/১৭.০৫.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit