মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী

হাওড়ে সরকারি অর্থ লুটের মহোৎসব চলছে: মির্জা ফখরুল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ মে, ২০২২
  • ১১৫ Time View

ডেস্কনিউজঃ দেশের হাওড় অঞ্চলগুলোতে সরকারি অর্থ লুটের মহোৎসব চলছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, যেসব বাঁধ নির্মাণ করা হয়েছে তা এতটাই দুর্বল যে, মাত্র ২৪ ঘণ্টা পানির চাপ সামলাতে পারেনি। প্রতি বছর এভাবে বাঁধ নির্মাণের নামে হাওড়াঞ্চলে সরকারি অর্থ লুটের মহোৎসব চলে। এর ফলে কৃষকরা হয় সর্বশাৃৃন্ত, অপরদিকে সরকারি দলের লোকজন ও তাদের আত্মীয়স্বজনরা হয় আঙ্গুল ফুলে কলাগাছ।’

মঙ্গলবার রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলন এসব কথা বলেন তিনি। সরেজমিনে হাওড় পরিদর্শন শেষে ‘হাওড়ে বাঁধ নির্মানে কোটি কোটি টাকা লুটপাট-সর্বস্বান্ত কৃষকের ক্ষতিপূরণ দাবিতে’ এ সংবাদ সম্মেলনের আয়োজন করে জাতীয়তাবাদী কৃষকদল।

ফুড সিকিউরিটি দারুনভাবে বিপন্ন হয়ে পড়েছে মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, আজকে কৃষি কাজ অলাভজনক হওয়াতে প্রান্তিক কৃষকেরা তো ছেড়ে চলেই গেছে ভিন্ন পেশায়। কেউ রিক্সা চালায়। কেউ ভ্যান চালায়। অন্য কৃষকেরাও কৃষি কাজ ছেড়ে দিচ্ছে, কারণ এটা এখন আর লাভজনক পেশা হচ্ছে না। আর ধান এখন আর লোকেরা আবাদ করতে চায় না। কারণ ধানে পয়সা নাই। ফলে তারা তরমুজ ও ভু্ট্টা করছে। ফলে খাদ্যশস্যে যে সিকিউরিটি (ফুড সিকিউরিটি) দারুনভাবে বিপন্ন হয়ে পড়েছে।

দেশের লক্ষ লক্ষ কৃষককুল বিপর্যস্ত ও দিশেহারা উল্লেখ করে তিনি বলেন, ১৮ কোটি জনসংখ্যা অধ্যুষিত এই দেশে মানুষের খাদ্যের যোগানদাতা কৃষক পরিবারের সার্বিক অবস্থা খুবই নাজুক ও দুর্বিষহ। এর মধ্যে চলতি মওসুমে উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে ভেসে গেছে সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোণাসহ কয়েকটি জেলার হাওড়ের লক্ষ লক্ষ হেক্টর জমির ফসল। সেই সাথে ভেসে গেছে প্রান্তিক সেসব জনগোষ্ঠীর বেঁচে থাকার স্বপ্ন।

কিউএনবি/বিপুল/১৭.০৫.২০২২ খ্রিস্টাব্দ/ বিকাল ৪.৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit