মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:১১ অপরাহ্ন
শিরোনাম
শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল উদ্বোধন ১৬ ডিসেম্বর: বিমানমন্ত্রী ইতালিতে বাঁধনের ওপর হামলা, মুখ খুললেন পরীমনি বাঁধনের ওপর হামলায় ক্ষোভ প্রকাশ দীপ্তি চৌধুরীর, জানালেন ৪ কারণ আজ শুরু চ্যাম্পিয়ন্স লিগ, নতুন যত নিয়ম এবারের আসর থেকে মক্কা প্রতিরক্ষা জোটে ইরানকে চায় রাশিয়া পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে সুইস রাষ্ট্রদূতের সাক্ষাৎ, বাড়ছে বিনিয়োগ ও দক্ষতা উন্নয়নে সহযোগিতা আজ সভাপতি হিসেবে শপথ নেবেন ড. খলিলুর রহমান ২০৩১ সালের মধ্যে ৪৫ লাখ মানুষকে দক্ষতাভিত্তিক সাক্ষরতায় আনার পরিকল্পনা ব্রাজিল আর কখনো চ্যাম্পিয়ন হবে না, বললেন সাবেক ফুটবলার ব্যাংক নিয়োগে স্বচ্ছতা ও মেধাভিত্তিক ব্যবস্থা নিশ্চিতের নির্দেশ

হুমকির মুখে তুরস্কের নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ মে, ২০২২
  • ৯২ Time View

ডেস্কনিউজঃ ইউক্রেনে হামলা করার কারণে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে পৃথিবীর বেশ কয়েকটি দেশ।

আর রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করার কারণে হুমকির মুখে পড়েছে তুরস্কের প্রথম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট।

তুরস্কের এ প্ল্যান্টটি তৈরি করছে রাশিয়ার রাষ্ট্রয়াত্ত্ব নিউক্লিয়ার কোম্পানি।

আক্কুয়েউ নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট নামে এ প্ল্যান্টটি ভূমধ্যসাগরের মারসিন উপকুলের কাছে অবস্থিত। এটি আগামী বছর উৎপাদনে যাওয়ার কথা রয়েছে।

কিন্তু তৃতীয় দেশ থেকে অর্থায়ন ও যন্ত্রাংশ আনার বিষয়টির ওপর সম্ভাব্য নিষেধাজ্ঞার কারণে হুমকির মুখে পড়েছে ২০ বিলিয়ন ডলারের এ প্রজেক্টটি।

আক্কুয়েউ প্ল্যান্টটি তৈরির অন্যতম ফার্ম হলো রাশিয়ার রোসাতোম। এটির ওপর এখনো কোনো নিষেধাজ্ঞা দেওয়া হয়নি। কিন্তু রোসাতোমের ওপর নিষেধাজ্ঞার বিষয়টি আলোচনা করেছে যুক্তরাষ্ট্র।

সাবেরব্যাংক যেটি তুরস্কের এ প্ল্যান্টটির অর্থায়ন করেছে সেটির ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। সাবেরব্যাংকের বেশিরভাগ মালিক আবার রোসাতোম। সাবেরব্যাংক তুরস্ককে এ প্রজেক্টের জন্য ২০১৯ সাল থেকে ১.২ বিলিয়ন ডলার দিয়েছে।

তাছাড়া আক্কুয়েউ প্ল্যান্টটিকে অর্থায়ন করা সোভকোমব্যাংকের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

এখন রোসাতোমের ওপর যে নিষেধাজ্ঞা দেওয়ার কথা বলা হচ্ছে সেটি হলে তুরস্কের এ প্ল্যান্টটি তৈরির কাজ আরও স্থবির হয়ে পড়বে। তৃতীয় দেশগুলোর কাছ থেকে এনার্জি ইন্ডাস্ট্রির যন্ত্রাংশ, টেকনোলজি ও অন্যান্য বিষয়গুলো আনা থমকে যাবে।

চেক রিপাবলিক, হাঙ্গেরি, দক্ষিণ কোরিয়া ও ফ্রান্স এ প্ল্যান্টের জন্য যন্ত্রাংশ দিচ্ছিল।

তুরস্কের দেওয়া তথ্য অনুযায়ী, আক্কুয়েউ প্ল্যান্টটি তুরস্কের মোট শক্তির চাহিদার ১০ ভাগ পূরণ করবে। এই পুরো প্রজেক্টটি রাশিয়ার অর্থায়নে নির্মিত হচ্ছে।

সূত্র: আল জাজিরা

বিপুল/১৬.০৫.২০২২ খ্রিস্টাব্দ/ রাত ৯.৪৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit