মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
শিরোনাম
দেম্বেলে-রাফিনিয়ার সঙ্গে তুলনা শুনে যা বললেন এমবাপ্পে এ অবস্থা চলতে থাকলে গৃহযুদ্ধ আসন্ন : মম শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল উদ্বোধন ১৬ ডিসেম্বর: বিমানমন্ত্রী ইতালিতে বাঁধনের ওপর হামলা, মুখ খুললেন পরীমনি বাঁধনের ওপর হামলায় ক্ষোভ প্রকাশ দীপ্তি চৌধুরীর, জানালেন ৪ কারণ আজ শুরু চ্যাম্পিয়ন্স লিগ, নতুন যত নিয়ম এবারের আসর থেকে মক্কা প্রতিরক্ষা জোটে ইরানকে চায় রাশিয়া পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে সুইস রাষ্ট্রদূতের সাক্ষাৎ, বাড়ছে বিনিয়োগ ও দক্ষতা উন্নয়নে সহযোগিতা আজ সভাপতি হিসেবে শপথ নেবেন ড. খলিলুর রহমান ২০৩১ সালের মধ্যে ৪৫ লাখ মানুষকে দক্ষতাভিত্তিক সাক্ষরতায় আনার পরিকল্পনা

বাঁধনের ওপর হামলায় ক্ষোভ প্রকাশ দীপ্তি চৌধুরীর, জানালেন ৪ কারণ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫ Time View

বিনোদন ডেস্ক : ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে সোমবার (০৭ সেপ্টেম্বর) এক ন্যাক্কারকজনক ঘটনার মুখে পড়েন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সেখানে মারধর ও ব্যাপক হেনস্তার শিকার হয়েছেন এই অভিনেত্রী। এ ঘটনায় তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন আলোচিত উপস্থাপক দীপ্তি চৌধুরী। রাজনৈতিক ছত্রছায়াহীন সাধারণ নাগরিক ও নারী হওয়ার কারণেই বাঁধনকে সহজ টার্গেট করা হয়েছে বলে মন্তব্য করেন তিনি। 

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) গভীর রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে দীপ্তি এ মন্তব্য করেন। সঙ্গে বাঁধনের ওপর হামলার পেছনে চারটি কারণও চিহ্নিত করেন আলোচিত এই উপস্থাপক। ফেসবুক স্ট্যাটাসে দীপ্তি চৌধুরী লেখেন, ‘আজমেরী হক বাঁধনের অপরাধ-একটি গণঅভ্যুত্থানে তার একটি স্টেন্ড পয়েন্ট ছিল, যা ছবির লোকগুলোসহ আরও হাজার হাজার মানুষের আদর্শের সঙ্গে মেলেনি। বাঁধন রাষ্ট্র কর্তৃক শিশু হত্যার প্রতিবাদে রাজপথে ছিল, প্রোফাইল লাল করেছিল। বাঁধন কোনো রাজনৈতিক ছত্রছায়ায় নেই। বাঁধন বেডি মানুষ; তাই সে সবচেয়ে সহজ টার্গেট।’ 

এই অভিনেত্রীর ওপর হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে দীপ্তি চৌধুরী বলেন, বর্তমানে যারা সরকারে তারা প্রত্যেকেই জুলাই যোদ্ধা। কিন্তু জুলাই জঙ্গী গালি খেতে হয় আমাদের মতো রাজনৈতিক ছায়াহীন সাধারণ নাগরিককে। এ ছাড়া আন্দোলনের সময় সাধারণ মানুষকে বড় সমর্থন হিসেবে বাহবা দেয়া হলেও পরবর্তীতে সহযোদ্ধা হিসেবে তাদের আগলে রাখা হয় না বলে আক্ষেপ ঝরে তার কণ্ঠে। পোস্টের শেষাংশে জুলাই অভ্যুত্থানের কৃতিত্ব ও অংশীদারিত্ব দাবি করা রাজনৈতিক দলগুলোর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দীপ্তি চৌধুরী লেখেন, ‘দেখার অপেক্ষায় আছি জুলাইয়ের অংশীদারিত্ব নিয়ে টানাটানি করা রাজনৈতিক দলগুলো এ বিষয়ে কী ব্যবস্থা নেয়।’ 

উল্লেখ্য, ৮৩ তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমার প্রদর্শনীতে অংশ নিতে ইতালিতে গিয়েছেন বাঁধন। বর্তমানে তিনি মেস্ত্রে শহরে অবস্থান করছেন। সোমবার (০৭ সেপ্টেম্বর) রাতে ভাই ও তার পরিবারের সঙ্গে স্থানীয় একটি পার্কে গেলে হামলা ও হেনস্তার ঘটনা ঘটে। ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ ভেনিস চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতামূলক অরিজন্তি বিভাগে জায়গা পেয়েছে। ০৬ সেপ্টেম্বর সালা দারসেনা থিয়েটারে সিনেমাটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়। সিনেমাটির মুখ্য চার নারী চরিত্রে অভিনয় করেছেন জাইনীন করিম, রিকিতা নন্দিনী শিমু, সুনেরাহ্ বিনতে কামাল ও আজমেরী হক বাঁধন।

 

 

কিউএনবি/আয়শা/০৮ সেপ্টেম্বর ২০২৬,/দুপুর ১:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit