রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

নওগাঁর পত্নীতলায় জেলেদের মাঝে ছাগল বিতরণ

তানভীর চৌধুরী, নওগাঁ প্রতিনিধি
  • Update Time : সোমবার, ১৬ মে, ২০২২
  • ১৪২ Time View

তানভীর চৌধুরী, নওগাঁ প্রতিনিধি : নওগাঁর পত্নীতলায় উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে ২০২১-২২ অর্থ বছরে রাজশাহী বিভাগে মৎস্যসম্পদ উন্নয়ন প্রকল্প এর আওতায় বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে উপকরণ সহায়তা হিসাবে উপজেলার জেলেদের মাঝে ছাগল বিতরন করা হয়েছে। সোমবার পত্নীতলা উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এই উপকরন বিতরন অনুুষ্ঠানে পত্নীতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রাশেদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে সহায়তা হিসাবে জেলেদের মাঝে ছাগল তুলে দেন জাতীয় সংসদের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও নওগাঁ-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শহিদুজ্জামান সরকার।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পত্নীতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গাফ্ফার। এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা মৎস কর্মকর্তা আবু সাঈদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ রাহাদ, পিআইও আবু সোয়েব খান, উপজেলা শিক্ষা অফিসার মোকলেছুর রহমান, পত্নীতলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও পত্নীতলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব বুলবুল চৌধরী, সাবেক জেলা পরিষদের সদস্য ফাতেমা জিন্না ঝর্ন্না, উপজেলা মৎস সম্প্রসারন কর্মকর্তা মহশিনা পারভিন, ক্ষেত্র সহকারী সুপদ চন্দ্র দাস, ক্ষেত্র সহকারী (ইউনিয়ন প্রকল্প) রাজেকিন হোসেন প্রমুখ। এসময় উপজেলার অসচ্ছল ৪টি জেলে পরিবারের প্রতি পরিবারকে ২০ হাজার টাকা মূল্যের ছাগল বিতরন করা হয়।

 

 

কিউএনবি/আয়শা/১৬.০৫.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit