রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
শিরোনাম
পাকিস্তানে ৩২ শতাংশ প্রাপ্তবয়স্ক মানুষ মানসিক রোগী: গবেষণা যেকোনো পরিস্থিতিতে সৌদির পাশে থাকার ঘোষণা মিসরের প্রেসিডেন্টের পদত্যাগ দাবিতে তিউনিসিয়ায় হাজারো মানুষের বিক্ষোভ মার্টিনেজের চোয়ালে অস্ত্রোপচার, চোট নিয়ে কী বার্তা দিলেন? গণঅভ্যুত্থানের পরতে পরতে হাসনাত ও সারজিসের গাদ্দারি খুঁজে পাওয়া যাবে: রাশেদ খাঁন ১৯ অক্টোবর সারাদেশে বন্ধ থাকবে সোনার দোকান এক মন্ত্রণালয়ের নাম পরিবর্তনের প্রস্তাব অনুমোদন হিলিতে মাদকসহ বিএনপির চার নেতাকর্মী গ্রেফতার মায়ের সঙ্গে অভিমান করে প্রাণ গেল অষ্টম শ্রেণির ছাত্রীর জাতীয় নেতা আব্দুল মালেক উকিলের ৩৯তম মৃত্যুবার্ষিকী আজ

অভিনয়ে কি নিয়মিত হচ্ছেন কানিজ সুবর্ণা

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ মে, ২০২২
  • ১১৯ Time View

বিনোদন ডেস্ক : কানিজ সুবর্ণা, বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের পপ তারকা। গানে যখন পুরো দেশ একদিকে, কানিজ সুবর্ণা তখন অন্যদিকে গানে গানে উড়ছিলেন। একজন পপ তারকা হিসেবে কানিজ সুবর্ণার জনপ্রিয়তা ছিল আকাশছোঁয়া। এখনো তার ভক্ত শ্রোতারা তাকে খুঁজে ফিরেন প্রতিনিয়ত। তাই গান না হোক অভিনয় দিয়ে তার ফেরার কারণে তার ভক্ত-দর্শকেরা ভীষণ উচ্ছ্বসিত।

কানিজ সুবর্ণার আপন মামা কুদরত-ই-খুদার প্রযোজনা সংস্থা ‘রেভ্যুলেসন মুভিজ ইন্টারন্যাশনালের প্রযোজনায় ও জাহিদ হোসেনের কাহিনী, সংলাপ, চিত্রনাট্য ও পরিচালনায় শুরু হয়েছে ‘সুবর্ণভূমি’ সিনেমার শুটিং। এই সিনেমায় শেফালী চরিত্রে অভিনয়ের মধ্যদিয়েই সিনেমাতে অভিনয়ের যাত্রা শুরু হলো কানিজ সুবর্ণার।

কানিজ সুবর্ণার মামা কুদরত-ই-খুদা বলেন, ছোটবেলা থেকে আমিই কানিজকে গানের ভুবনে প্রতিষ্ঠিত করেছি। আমার আগ্রহেই মূলত সিনেমায় সুবর্ণার অভিনয় করা। বলা যেতে পারে এটা অভিনয়ের চর্চা মাত্র। আমি পরবর্তীতে আরেকটি সিনেমা প্রযোজনা করবো, সেখানে সুবর্ণাই প্রধান চরিত্রে অভিনয় করবেন। ধন্যবাদ আমার বন্ধু জাহিদ হোসেনকে খুব যত্ন নিয় সুবর্ণভূমি সিনেমাটি নির্মাণ করার জন্য।

কানিজ সুবর্ণা বলেন, মূলত কুদরত-ই-খুদা মামা এবং জাহিদ হোসেন মামার ইচ্ছেতেই সুবর্ণভূমি সিনেমায় আমার অভিনয় করা। গল্প এবং চরিত্রটি সম্পর্কে জানার পর খুব আগ্রহ নিয়েই আমি সিনেমাটিতে অভিনয় করেছি। জানিনা কেমন করতে পেরেছি। এর আগে একটি সিনেমার আইটেম সং-এ পারফর্ম করেছিলাম। তবে চলচ্চিত্রতো আসলে বিশাল একটি ব্যাপার। আমি ব্যক্তিগতভাবে খুব নার্ভাস। তবে আমি চেষ্টা করছি। বাকীটা দর্শক ভালো বলতে পারবেন।’

কিউএনবি/অনিমা/১৬.০৫.২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১:৩৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit