মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন

রাণীশংকৈলে বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলনে সভাপতি আতাউর, সম্পাদক আলিফ নির্বাচিত

রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ১৫ মে, ২০২২
  • ১৪৯ Time View
রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন রবিবার (১৫ মে) সকালে পৌরশহরের শান্তা কমিউনিটি সেন্টারে উৎসব মূখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়। সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনি সম্পাদক এই ৩ টি পদে মোট ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। সকাল ১১ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত গোপন ব্যলোটের মাধ্যমে ভোট গ্রহণ চলে। 

নির্বাচনের ফলাফলে সভাপতি পদে উপজেলা বিএনপি’র সাবেক সম্পাদক আতাউর রহমান ২৯৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি মনজুরুল আলম পায় ২৫৫ ভোট। সাধারণ সম্পাদক পদে ইউনিয়ন সাধারণ সম্পাদক আল্লামা আল ওয়াদুদ বিন নূর আলিফ ২২৩ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি’র প্রচার সম্পাদক নুর নবী  ১৮৫ এবং পৌর বিএনপি’র সহ-সভাপতি মাহমুদুন নবী পান্না বিশ্বাস পায় ১৪২ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে মোখলেসুর রহমান বকুল মজুমদার ৩১১ পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা বিএনপির সদস্য আফাজ হোসেন পান ২৩৫ ভোট। সম্মেলনে মোট ভোটার ছিলেন ৫৮২ জন এবং ভোটাধিকার প্রয়োগ করেন ৫৫১ জন।

নির্বাচনের দায়িত্ব পালন করেন নির্বাচন প্রস্তত কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা নূর করিম, সদস্য এ্যাডভোকেট সারওয়ার হোসেন ও এ্যাডভোকেট বদিউজ্জামান বাদল। এ সময় উপস্থিত ছিলেন, পীরগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি ও  ঠাকুরগাঁও-৩ আসনের এমপি জাহিদুর রহমান, জেলা সমন্বয়ক সুলতানুল ফেরদৌশ নম্র চৌধুরী, মানবাধিকার বিষয়ক সম্পাদক এ্যডঃ জয়নাল আবেদীন,পীরগঞ্জ উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, রাণীশংকৈল উপজেলা বিএনপি’র নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক আইনুল হক মাস্টার, জমিরুল ইসলাম (চেয়ারম্যান),মানিক হোসেন, শাহাদাত হোসেন, খলিলুর রহমান প্রমুখ। এ ছাড়াও সম্মেলনে জেলা ও বিভিন্ন উপজেলা বিএনপি’র নেতাকর্মি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/১৫.০৫.২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit