সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন

গবির ফার্মেসি বিভাগের শিক্ষা সমাপনী আয়োজন

ইউনুস রিয়াজ, গবি প্রতিনিধি
  • Update Time : রবিবার, ১৫ মে, ২০২২
  • ১৬৪ Time View

ইউনুস রিয়াজ, গবি প্রতিনিধি : শিক্ষা সমাপনী,যেটি শিক্ষার্থীদের আরও একধাপ এগিয়ে যাওয়ার বার্তা। আনন্দ উচ্ছ্বাস রঙে এক অপরূপ সাজে সজ্জিত হয়ে শিক্ষা সমাপনী উদযাপন করেছে সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) ফার্মেসি বিভাগের শিক্ষার্থীরা। বিভাগের বিদায়ী ৩৪ তম ব্যাচের (শব্দগুচ্ছ) শিক্ষার্থীদের জন্য এ আয়োজন করা হয়।শিক্ষা সমাপনী উপলক্ষে শনিবার (১৪ মে) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের নিজ বিভাগে কেক কাঁটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর আলোচনা সভা ও দ্বিতীয়ার্ধে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজন সম্পন্ন হয়।

দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন বিভাগের প্রধান অধ্যাপক ড. নিলয় কুমার দে। তিনি বক্তব্যে বিদায়ী শিক্ষার্থীদের ক্যারিয়ার বিষয়ক বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। এ সময় অন্যান্য সকল শিক্ষকগণ উপস্থিত ছিলেন।বিদায়ী শিক্ষার্থীরা বলেন,’অসংবেদনশীল পোশাক আর অতিমাত্রায় অশ্লীলতা করে যদি কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষা সমাপনী পালন করা হয়, তবে সেটা দুঃখজনক। গুরুত্বপূর্ণ এই দিনে হাসি-আনন্দের সঙ্গে কোনো মহৎ, দাতব্য কাজ করতে পারলে দিনটি উদযাপনের সফলতা আরও বেড়ে যাবে। তাই শিক্ষার্থীদের উচিত শিক্ষা সমাপনী অনুষ্ঠানের দিনে মানুষের সেবার জন্য কাজ করা।’

শিক্ষা সমাপনীর আনুষ্ঠানিকতা শেষে খাবারের আয়োজন করে বিদায়ী শিক্ষার্থীরা। তবে সেই খাবার শুধু শিক্ষক -শিক্ষার্থী নয়, বরং ক্ষুধার্ত পথচারী ও বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের মাঝে বিতরণ করা হয়। বিদায়ের নামে অশ্লীলতার বদলে গবি শিক্ষার্থীদের ভিন্নরকম এই মানবিক আয়োজন নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে।

কিউএনবি/অনিমা/১৫.০৫.২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit