সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
আমদানি-রপ্তানি বাণিজ্যে শঙ্কা কাস্টমসের ৭ কর্মকর্তা বদলি আগামী ২-১ দিনের মধ্যে সার সংকট পরিস্থিতি স্বাভাবিক হবে : কৃষিমন্ত্রী শুধু প্রযুক্তি হিসেবে নয়, এআই হোক উৎপাদনশীলতা বৃদ্ধির হাতিয়ার : জনপ্রশাসন উপদেষ্টা এবার সাত দফা দাবিতে ঢাকা-রংপুর লংমার্চের ডাক জামায়াতের সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই : আইজিপি প্রেমিকার মরদেহ বস্তায় ভরে পাহাড়ে ফেলার চেষ্টা, রাস্তায় চুইয়ে পড়া রক্ত দেখে ধরে ফেলল পুলিশ যে সিনেমা বদলে দেয় নওয়াজুদ্দীনের ক্যারিয়ার, হাতে আসে ব্ল্যাঙ্ক চেক ও ২০০ চিত্রনাট্য কুয়ালালামপুরে অভিযান, আটক ৪৭২ বিদেশির ৩৬৪ জনই বাংলাদেশি ‘ইউনিয়ন-উপজেলা নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই’

বঙ্গবন্ধু লেখক পরিষদ সিলেটের রবীন্দ্রজয়ন্তী উদযাপিত

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি
  • Update Time : রবিবার, ১৫ মে, ২০২২
  • ১২৯ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : বঙ্গবন্ধু লেখক পরিষদ সিলেটের আহ্বায়ক কমিটির উদ্যোগে গতকাল ১৪ মে শনিবার বিকেল ৪টায় কাজী নজরুল একাডেমিতে রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে আলোচনা সভা ও সাহিত্য আসর অনুষ্ঠিত হয়।বঙ্গবন্ধু লেখক পরিষদ সিলেট জেলা শাখার যুগ্ম-আহ্বায়ক গীতিকবি উত্তম কুমার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বঙ্গবন্ধু লেখক পরিষদ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) কবি পৃথ্বীশ চক্রবর্ত্তী।

প্রধান বক্তার বক্তব্য রাখেন কবি দিলওয়ার হুসেইন।বঙ্গবন্ধু লেখক পরিষদ সিলেট জেলা আহ্বায়ক কমিটির সদস্য সচিব গল্পকার শহিদুল ইসলাম লিটনের সঞ্চলনায় আলোচনা সভা ও সাহিত্য আসর বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাংবাদিক আফিকুর রহমান আফিক ও শ্রী মা সারদা সংঘের সম্পাদক গল্পকার বিনতা দেবী। বক্তব্য ও লেখা পাঠে অংশ গ্রহণ করেন কবি ইসমত আরা খান মুক্তা, কবি কামাল আহমদ, কবি মুছাদ্দিকা চৌধুরী, কবি রোকসানা বেগম, কবি কুবাদ বখত চৌধুরী প্রমুখ।

রবীন্দ্রনাথের কবিতা আবৃত্তি করেন তন্ময় আব্দুল্লাহ সৃজন ও তাহমিনা আক্তার মীম। অনুষ্ঠানের শুরুতে কবি পৃথ্বীশ চক্রবর্ত্তী সম্পাদিত ‘আমাদের রবীন্দ্রনাথ’ এবং গল্পকার শহিদুল ইসলাম লিটন সম্পাদিত নিয়মিত সাহিত্য পত্রিকা ‘অন্তর্দৃষ্টি’র প্রকাশনা অনুষ্ঠিত হয়। 

কিউএনবি/অনিমা/১৫.০৫.২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১১:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit