মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনাম
সীমান্ত নিরাপত্তায় ভূমিকা রাখছে ড্রোন: স্বরাষ্ট্রমন্ত্রী শত্রুরা আমাদের ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ করতে পারবে না: ইরান স্বাধীনতার ঘোষণা দিয়ে যুদ্ধে অংশ নেওয়া একমাত্র প্রেসিডেন্ট জিয়াউর রহমান তৃতীয় টার্মিনালে দুর্ঘটনাস্থল পরিদর্শনে মন্ত্রী শুভশ্রীর বিয়ের আগের দিন পর্যন্ত কথা হয়েছে, তারপরই ব্লক : দেব মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতিজির মরদেহ উদ্ধার, নেপথ্যে কী ভালো ঘুমের জন্য মেনে চলতে পারেন যেসব অভ্যাস ২০২৭ সালের রোজা শুরু কবে থেকে, জানা গেল নেপালে টানেলে কর্মরত শত শত শ্রমিক নিখোঁজ, পাহাড়ে বিস্ফোরণ ঘটিয়ে উদ্ধারের চেষ্টা পিসিবিকে প্রশ্নের মুখে ফেললেন আফ্রিদি-মালিক

বিএসপিইউএ’র ঈদ পুনর্মিলনী ও শিক্ষার্থীদের প্রশিক্ষণ

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ মে, ২০২২
  • ১৭২ Time View

ডেস্ক নিউজ : ‘বাংলাদেশ সোসাইটি ফর প্রাইভেট ইউনিভার্সিটি একাডেমিকস (বিএসপিইউএ)’ বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষকদের সংগঠন। জন্মলগ্ন থেকে এই সংগঠন দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষামানের যুগোপযোগীকরণ, এবং শিক্ষার্থীদের একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষ করে তোলার জন্য কাজ করে যাচ্ছে।

এরই ধারাবাহিকতায় শনিবার (মে ১৪) সকালে গুলশানের হোটেল ট্রপিক্যাল ডেইসিতে সংগঠনটি ঈদ পুনর্মিলনী উপলক্ষে একটি আলোচনা সভা এবং শিক্ষার্থী প্রতিনিধিদের একটি কর্মশালা অনুষ্ঠিত করেছে। 

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য এবং বিএসপিইউএ-এর প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন। 

অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন ড. এইচ এম জহিরুল হক, উপাচার্য, কানাডিয়ান ইউনিভার্সিটি বাংলাদেশ; ড. আনোয়ারুল কবির, উপাচার্য, স্টেট ইউনিভার্সিটি বাংলাদেশ , ড. ইয়াসমিন আরা লেখা, উপ-উপাচার্য, উত্তরা ইউনিভার্সিটি এবং মোশাররফ হোসেন, মানব সম্পদ প্রধান আইসিডিডিআরবি এবং সভাপতি, ফেডারেশন অব বাংলাদেশ হিউম্যান রিসোর্স অর্গানাইজেশনস (এফবিএইচআরও)।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এবং ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসনের অধ্যাপক ড. ফরিদ আহমদ সোবহানী। অনুষ্ঠানে দেশের শীর্ষস্থানীয় বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষক, শিক্ষার্থী এবং গণমাধ্যম প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

আলোচনা সভার পাশাপাশি বিএসপিইউএ দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে তাদের ৭০ জন শিক্ষার্থী প্রতিনিধিদের নিয়ে বর্তমান সময়ের প্রতিযোগিতামূলক কর্মক্ষেত্রে নিজেকে কিভাবে তৈরি করা যায় সেজন্য একটি কর্মশালা অনুষ্ঠিত করেছে। 

অনুষ্ঠানে বক্তারা বলেন, একবিংশ শতাব্দির চ্যালেঞ্জ মোকাবেলায় জ্ঞানমনস্ক শিক্ষার পরিবেশের বিকল্প নেই। দেশের শিক্ষাব্যবস্থাকে যুগোপযোগী করার জন্য বক্তারা বিশ্ববিদ্যালয়গুলোর সাথে শিল্প প্রতিষ্ঠানের সুষম সমন্বয়, মেধার সঠিক মূল্যায়ন, কল্যাণমূলক গবেষণা এবং শিক্ষার্থীদের সঠিক কর্মদক্ষতা গড়ে তুলার জন্য শিক্ষাব্যবস্থাকে আধুনিক করার পরামর্শ দেন। শিক্ষার বিশ্বমানের আধুনিকায়নে বিএসপিইউএ-এর অগ্রণী ভূমিকা পালনের ব্যাপারে বক্তারা আহ্বান জানান।

কিউএনবি/অনিমা/১৪.০৫.২০২২ খ্রিস্টাব্দ/রাাত ৯:১১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit