মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী

উচ্চ শিক্ষিত নারী তৈরি করতে কলেজ নির্মাণ করে দিয়েছি-শফি আহমদ চৌধুরী

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : শনিবার, ১৪ মে, ২০২২
  • ১৩৭ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : জাতীয় সংসদের সিলেট-৩ আসনের সাবেক এমপি আলহাজ্ব শফি আহমদ বলেছেন, ইচ্ছে করলে নিজের বাড়িতে প্রাসাদোপম বিল্ডিং নির্মাণ করতে পারতাম। তা না করে এই অঞ্চলের মানুষের স্বার্থে নয়নাভিরাম কলেজ বিল্ডিং নির্মাণ করে দিয়েছি। যাতে করে দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জের ঘরে ঘরে উচ্চ শিক্ষিত নারী তৈরি হতে পারে। তিনি বলেন, মানুষের জীবনমান উন্নয়নের অন্যতম হাতিয়ার হচ্ছে শিক্ষা। শিক্ষা ছাড়া যেমন জীবনের চাকা গতিশীল হয় না। ঠিক তেমনি ঘরে ঘরে উচ্চশিক্ষিত নারী না থাকলে পরিবার এবং দেশের উন্নয়ন হয় না। এজন্য নিজের সঞ্চিত অর্থ ব্যায় করে লতিফা শফি চৌধুরী মহিলা ডিগ্রি কলেজ প্রতিষ্ঠা করেছি। শফি চৌধুরী বলেন, জীবনে আর কোনো চাওয়া পাওয়া নেই। কিছু হারাবারও নেই। এখন একটাই মাত্র চাওয়া এই অঞ্চলের ঘরে ঘরে উচ্চ শিক্ষার আলো ছড়িয়ে দেওয়া।

তিনি আজ (১৪ মে) শনিবার দক্ষিণ সুরমায় তার প্রতিষ্ঠিত লতিফা শফি চৌধুরী মহিলা ডিগ্রি কলেজ এর নির্মাণাধীন আইসিটি ভবনের নির্মাণ কাজ পরিদর্শনে গিয়ে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন। দুপুরে আলহাজ্ব শফি আহমদ চৌধুরী কলেজে গিয়ে পৌছলে অধ্যক্ষ আমিরুল আলম খান তাকে স্বাগত জানান। এসময় কলেজ পরিচালনা পর্ষদ সদস্য ও কলেজের শিক্ষক, শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/১৪.০৫.২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit