রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
শিরোনাম
আশুলিয়ায় দরজা খোলা রুম থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার ২৫ হাজার কোটি টাকার সাম্রাজ্যের উত্তরাধিকার, কে এই কাব্য সুখবর পেলেন রিজওয়ান সরাইলে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ আয়ের চেয়ে ব্যয় বেশি: দেশের প্রায় ৪৭ শতাংশ পরিবার ঋণগ্রস্ত বিমানবাহিনীর সাবেক প্রধান হান্নান কাতারে গ্রেপ্তার অভিযান: ঢাকায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯০, মামলা ৪২ কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ বীর চট্টলার গুণীজনদের কে সংবর্ধনা ও শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান করেছে চট্টগ্রাম সমিতি ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

টানা ২৪ দিন মৃত্যুহীন, শনাক্ত ২২

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ মে, ২০২২
  • ১১৯ Time View

ডেস্ক নিউজ : দেশে করোনাভাইরাসের সংক্রমণ এখন নিম্নমুখী। এ অবস্থার মধ্যে টানা ২৪ দিনের মতো বাংলাদেশ করোনাভাইরাসে মৃত্যুশূন্য থাকল। দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরুর পর এটাই মৃত্যুশূন্য থাকার সর্বোচ্চ রেকর্ড। গত এক দিনে করোনায় কারও মৃত্যু না হওয়ায় মৃতের সংখ্যা ২৯ হাজার ১২৭ জনেই আছে। এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে শনাক্ত হয়েছে ২২ জনের। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ০.৫৫ শতাংশ।

শনিবার (১৪ মে) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৯৬৫টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় শনাক্ত হন ২২ জন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট শনাক্ত হলেন ১৯ লাখ ৫২ হাজার ৯৭৯ জন, যাতে মোট শনাক্তের হার ১৩.৯১ শতাংশ। করোনাভাইরাসে এ পর্যন্ত মৃত পুরুষের সংখ্যা ১৮ হাজার ৫৯৪ ও নারীর সংখ্যা ১০ হাজার ৫৩৩ জন।

এছাড়া এক থেকে ১০ বছর বয়সী মারা গেছে ৮৮ জন, ১১ থেকে ২০ বছর বয়সী মারা গেছে ১৯৮ জন, ২১ থেকে ৩০ বছর বয়সী ৬৮৯ জন, ৩১ থেকে ৪০ বছরের ১ হাজার ৭১৭ জন, ৪১ থেকে ৫০ বছর বয়সী ৩ হাজার ৪২৬ জন, ৫১ থেকে ৬০ বছর বয়সী ৬ হাজার ৭৮৫ জন, ৬১ থেকে ৭০ বছর বয়সী ৯ হাজার ৫ জন, ৭১ থেকে ৮০ বছর বয়সী ৫ হাজার ১০৪ জন, ৮১ থেকে ৯০ বছর বয়সী ১ হাজার ৭০৭ জন, ৯১ থেকে ১০০ বছর বয়সী ৩৭১ জন ও শতবর্ষী ৩৭ জনের মৃত্যু হয়েছে করোনায়।

এদিকে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২২০ জন। তাদের নিয়ে দেশে মোট সুস্থ হয়ে উঠলেন ১৮ লাখ ৯৯ হাজার ১৫০ জন। দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। সেই বছর এক দিনে সর্বোচ্চ মৃত্যু ছিল ৬৪ জনের।

 

 

কিউএনবি/আয়শা/১৪.০৫.২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit