রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
শিরোনাম
পাকিস্তানের অন্য প্রদেশগুলোই পাঞ্জাবের জন্য বড় হুমকি: মরিয়ম নওয়াজ প্রতিবছর বিপিএল অনুষ্ঠিত হওয়া উচিত: ক্রীড়া প্রতিমন্ত্রী পেপারবিহীন সংসদ প্রতিষ্ঠায় ই-পার্লামেন্ট চালুর উদ্যোগ ডুয়াল ব্যাংকিং ব্যবস্থা চালু হচ্ছে বাংলাদেশ-নেপালের মধ্যে পরিবেশ-জলবায়ু সহযোগিতা আরও জোরদারের আহ্বান মন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর বিপিএল হচ্ছে না, জানতেন না ক্রীড়া প্রতিমন্ত্রী ইরান যুদ্ধের পর মধ্যপ্রাচ্যে নতুন সমীকরণ তৈরির পথে ট্রাম্প আমি বেকার, কাজ দেবেন?—স্মৃতি ইরানি ইসরাইলের ‘অস্তিত্ব টিকিয়ে রাখতে’ নেতানিয়াহুকে সরানোর দাবি

পি কে হালদারকে দ্রুত ফেরাতে ব্যবস্থা নেব: পররাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ মে, ২০২২
  • ১০৮ Time View

ডেস্ক নিউজ : ভারতে গ্রেপ্তার এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার ওরফে পিকে হালদারকে দেশে ফেরাতে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন।

তিনি বলেন, ‘পি কে হালদারকে গ্রেপ্তারের বিষয়ে ভারত এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানাইনি। জানা মাত্রই তাকে দ্রুত দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’

শনিবার (১৪ মে) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে চন্দ্রাবতী একাডেমি আয়োজিত জাতীয় অধ্যাপক আনিসুজ্জামানের স্মরণসভা ও আলোকচিত্র গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

সুরের ধারার চেয়ারম্যান ও প্রখ্যাত সংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কথাসাহিত্যিক ও বাংলা একাডেমির সভাপতি সেলিনা হোসেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি ড. মুহাম্মদ সামাদ।

এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যারা নামে-বেনামে দেশের টাকা পাচার করছে তারা আমাদের শত্রু। তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে। এটা নিয়ে দুদক কাজ করছে। পি কে হালেদারকে ধরে নিয়ে আসার মতো দুই/একটি দৃষ্টান্ত হলে তা আরও ভালো হবে।’

অনুষ্ঠানে অধ্যাপক আনিসুজ্জামানের বিভিন্ন আলোকচিত্র নিয়ে কবি মারুফুল ইসলাম রচিত ‘আমার মুক্তি আলোয় আলোয়’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।

পিকে হালদারের বিরুদ্ধে প্রায় তিন হাজার কোটি টাকা পাচারের অভিযোগ রয়েছে। আজ পশ্চিমবঙ্গ থেকে তাকে গ্রেপ্তার করেছে ভারতের অর্থ সংক্রান্ত কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনী এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট—ইডি। একইসঙ্গে তার পাঁচ সহযোগীও ধরা পড়েছেন বলে ভারতীয় গণমাধ্যমে বলা হচ্ছে।

শিবশঙ্কর নাম নিয়ে পিকে হালদার দীর্ঘদিন ধরে ভারতে অবস্থান করছিলেন বলে গণমাধ্যমের খবরে বলা হয়েছে।

কিউএনবি/অনিমা/১৪.০৫.২০২২ খ্রিস্টাব্দ/রাাত ৮:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit