শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
নেপালে শোভাযাত্রা থেকে যে কারণে ছড়িয়ে পড়ল ভয়াবহ দাঙ্গা মরক্কো থেকে সাঁতরে স্পেনে ৬০ হাজার অভিবাসী, মৃতের সংখ্যা বেড়ে ৪১ তুরস্কের সাবেক প্রধানমন্ত্রীর রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা হঠাৎ কেন সাঁতরে সমুদ্র পেরিয়ে স্পেনে যাচ্ছে মানুষ রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর সুগার মিল সারা বছর উৎপাদনশীল করার চিন্তা সরকারের : রিজভী বিশ্বকাপের অংশীদারিত্ব ইস্যুতে পদত্যাগ করলেন ইনফান্তিনোর উপদেষ্টা বেলুচিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩২ মরক্কো থেকে স্পেনে হাজারো অভিবাসীর অনুপ্রবেশ, ৯ জনের মৃত্যু মরক্কো দিয়ে নজিরবিহীন অনুপ্রবেশ, সীমান্তে সেনা পাঠাচ্ছে স্পেন

চাঁপাইনবাবগঞ্জে সড়কের পাশে অবৈধ করাতকলের ছড়াছড়ি

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ মে, ২০২২
  • ১৮৯ Time View

ডেসক্ নিউজ : চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন স্থানে আমগাছসহ বিভিন্ন গাছপালা কেটে নিধন করা হচ্ছে। আর এই গাছপালা থেকে কাঠ করতে চাঁপাইনবাবগঞ্জ- সোনামসজিদ মহাসড়ক ও চাঁপাইনবাবগঞ্জ-গোমস্তাপুরে সড়কের আশাপাশে ছড়িয়ে ছিটিয়ে গড়ে উঠেছে অবৈধ করাতকল। বন বিভাগের অনুমোদন ছাড়াই এ করাতকল পরিচালিত হচ্ছে বলে অভিযোগ উঠেছে। বন বিভাগ সূত্রে জানা গেছে, গোমস্তাপুর উপজেলায় যথাযথ পক্রিয়ায় অনমোদনপ্রাপ্ত করাতকল রয়েছে মাত্র ১৪টি। অপরদিকে লাইসেন্সবিহীন করাতকল অবৈধভাবে পরিচালিত হচ্ছে প্রায় ২০টি।  গোমস্তাপুর উপজেলার বিভিন্নস্থনে গিয়ে দেখা গেছে, অধিকাংশ করাতকল গড়ে উঠেছে মহাসড়ক ও আঞ্চলিক সড়ক ঘেঁষে। স্থানীয় ইউনিয়ন পরিষদ ও পৌরসভা থেকে ট্রেড লাইসেন্স করেই চলছে এসব করাতকল। তবে কোন কোন সময় উচ্চপদস্থ কর্মকর্তারা এলে তাদের ম্যানেজ করে এ করাতকল চালিয়ে যাচ্ছেন বলে একাধিক কল মালিক স্বীকার করেছেন। অন্যদিকে চৌডালা ও বাঙ্গাবাড়ি  ইউনিয়নের সড়কের পাশ ঘেঁষে কাঠ রাখায় প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটে চলেছে বলে দাবি এলাকাবাসীর। অনুমোদনপ্রাপ্ত করাতকল মালিক আব্দুল রহমান বলেন, উপজেলায় বৈধভাবে ১৪টি করাতকল থাকলেও অবৈধভাবে চলছে আরও ১৬ টিরও বেশি। এতে প্রকৃত করাতকল মালিকরা ক্ষতির সম্মুখিন হচ্ছে। 

অন্যদিকে চৌডালা ইউপি’র মাদ্রাসাপাড়া এলাকার বাসিন্দা জসিম উদ্দিন জানান, এখানকার করাতকলগুলো অনেক সময় রাস্তার উপরে কাঠ রেখে দেয়, যার ফলে প্রায় সড়ক দুর্ঘটনা ঘটে। এ বিষয়ে গোমস্তাপুর উপজেলা বন বিভাগের কর্মকর্তা সারওয়ার জাহান বলেন, অবৈধ করাতকল বন্ধের জন্য তিনবার নোটিশ দেয়া হয়েছে। কিন্তু তারা বন্ধ করছে না। তাই দ্রুত তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে। অন্যদিকে গোমস্তাপুর উপজেলা নিবার্হী কর্মকর্তা আসমা খাতুন বলেন, করাতকলগুলো যদি অবৈধভাবে চলে তাহলে খোঁজখবর নিয়ে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 

কিউএনবি/আয়শা/১৪.০৫.২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit