রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
শিরোনাম
আশুলিয়ায় দরজা খোলা রুম থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার ২৫ হাজার কোটি টাকার সাম্রাজ্যের উত্তরাধিকার, কে এই কাব্য সুখবর পেলেন রিজওয়ান সরাইলে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ আয়ের চেয়ে ব্যয় বেশি: দেশের প্রায় ৪৭ শতাংশ পরিবার ঋণগ্রস্ত বিমানবাহিনীর সাবেক প্রধান হান্নান কাতারে গ্রেপ্তার অভিযান: ঢাকায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯০, মামলা ৪২ কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ বীর চট্টলার গুণীজনদের কে সংবর্ধনা ও শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান করেছে চট্টগ্রাম সমিতি ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

‘বাজুস সভাপতির নেতৃত্বে জুয়েলারি ব্যবসা হারানো ঐতিহ্য ফিরে পাবে’

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ মে, ২০২২
  • ১০৯ Time View

ডেস্ক নিউজ : বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সায়েম সোবহান আনভীরের নেতৃত্বে আগামীতে জুয়েলারি শিল্প সমৃদ্ধ হতে চলেছে। ‘মেড ইন বাংলাদেশ’ লেখা স্বর্ণালংকার বিদেশে রপ্তানি করে রাজস্ব আয়ে গার্মেন্ট শিল্পকেও ছাড়িয়ে যাবে বাংলাদেশ। আগামীতে ডিলারদের কাছ থেকে স্বর্ণের বার কিনে ব্যবসা করতে হবে স্বর্ণব্যবসায়ীদের। স্বর্ণশিল্পের হারানো ঐতিহ্য আবারও ফিরবে এ দেশে। আজ শনিবার দুপুরে বরিশাল নগরীর সদর রোডের বিডিএস মিলনায়তনে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বরিশাল জেলা কমিটি আয়োজিত এক মতবিনিময়সভায় এসব কথা বলেন বক্তারা।  

বক্তারা বলেন, দেশের সব স্বর্ণ ব্যবসায়ীকে এক কাতারে আনতে হবে। সব স্বর্ণ ব্যবসায়ীকে ঐক্যবদ্ধ করতে হবে। বাজুসের সদস্য হলে সেই সব স্বর্ণ ব্যবসায়ীর সব দায়-দায়িত্ব নেবে বাজুস। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন ডিস্ট্রিক্ট মনিটরিংয়ের চেয়ারম্যান ডা. দিলীপ কুমার রায় বলেন, বাংলাদেশের স্বর্ণ ব্যবসা একেবারে তলানিতে চলে গিয়েছিল। সুদিন ফেরাতে ব্যবসায়ীদের অনুরোধে দেশের শীর্ষ শিল্প পরিবার বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর বাজুসের দায়িত্ব নিয়েছেন। ঠিকানাবিহীন বাজুসকে সারা দেশে ছড়িয়ে দিয়েছেন। বসুন্ধরার মধ্যে সুপরিসর দৃষ্টিনন্দন অফিস দিয়েছেন।  

তিনি আরো বলেন, দেশের স্বর্ণ ব্যবসায়ীদের দীর্ঘদিন ধরে একটি স্বর্ণ নীতিমালার দাবি ছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সময়োপযোগী স্বর্ণ নীতিমালা করেছেন। স্বর্ণশিল্পের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে এই নীতিমালা সময়োপযোগী। আমাদের দেশের স্বর্ণকাররা বিদেশে গিয়ে স্বর্ণ তৈরি করে সুনাম কুড়িয়েছেন। আগামীতে ‘মেড ইন বাংলাদেশ’ লেখা স্বর্ণালংকার বিদেশে রপ্তানি হবে। গার্মেন্ট শিল্পের অনেকেই এখন স্বর্ণশিল্পে বিনিয়োগ করছে। আগামীতে ডিলারদের কাছ থেকে স্বর্ণের বার কিনে অলংকার বানাবেন ব্যবসায়ীরা। এতে সারা দেশে এক দরে স্বর্ণ বিক্রি হবে। প্রধানমন্ত্রী এই শিল্পকে গুরুত্ব দিয়েছেন। বাণিজ্যমন্ত্রী স্বর্ণ ব্যবসায়ীদের ৫ শতাংশ ভ্যাট কমিয়ে ২ শতাংশ করার জন্য এনবিআরকে অনুরোধ করেছেন।  

তিনি বলেন, বাংলাদেশে জুয়েলারি মেলা কল্পনায়ও ছিল না। সায়েম সোবহান আনভীর বাজুসের দায়িত্ব নেওয়ার পর দেশে প্রথমবারের মতো মেলা করে দেশ-বিদেশে প্রশংসা কুড়িয়েছেন। এর ফলে দেশের স্বর্ণশিল্প জেগে উঠেছে। স্বর্ণ ব্যবসা সুসংহত করতে চলতি বছরের শেষের দিকে ঢাকায় স্বর্ণ ব্যবসায়ীদের মহাসম্মেলন হবে। স্বর্ণ ব্যবসায়ীরা সিআইপি মর্যাদা পাবেন। আগামী দুই মাসের মধ্যে বিনা মূল্যে বাজুসের সদস্য হওয়া যাবে। তিন মাসের মধ্যে জেলায় বাজুসের নতুন কমিটি গঠনের নির্দেশনা দেন তিনি। অনুষ্ঠানের অতিথি বাজুস স্ট্যান্ডিং কমিটি অন ল’ মেম্বারশিপের ভাইস চেয়ারম্যান মাসুদুর রহমান বলেন, স্বর্ণ ব্যবসা বিশ্ব অর্থনীতির সঙ্গে সম্পৃক্ত। বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরের নেতৃত্বে স্বর্ণ ব্যবসা আলোর মুখ দেখেছে। তার আহ্বানে সারা দেশের স্বর্ণ ব্যবসায়ীরা এক কাতারে শামিল হচ্ছে। ব্যবসা টিকিয়ে রাখতে ঐক্যবদ্ধতার বিকল্প নেই বলে বক্তব্যে বলেন তিনি।  

অতিথির বক্তব্যে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন ডিস্ট্রিক্ট মনিটরিংয়ের সদস্যসচিব জয়নাল আবেদীন খোকন বলেন, সব স্বর্ণ ব্যবসায়ীকে বাজুসের অন্তর্ভুক্ত করতে হবে। স্বর্ণ ক্রয়-বিক্রয়ের সময় গ্রাহকের জাতীয় পরিচয়পত্র, ছবি এবং মুঠোফোন নম্বর মেমোতে অন্তর্ভুক্ত করতে হবে। স্বর্ণশিল্পের উন্নয়নে আগামীতে গোল্ড ব্যাংক প্রতিষ্ঠার দাবি জানান তিনি। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বাজুস বরিশালের সহসভাপতি শেখ মোহাম্মদ মুসা সব স্বর্ণ ব্যবসায়ীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তিনি স্থানীয় ব্যবসায়ীদের সুরক্ষায় বাজুস কেন্দ্রীয় নেতাদের সহযোগিতা কামনা করেন।  

এ ছাড়া অনুষ্ঠানে অতিথির বক্তব্য দেন বাজুস স্ট্যান্ডিং কমিটি অন ল’ মেম্বারশিপের সদস্যসচিব মো. রিপনুল হাসান এবং বাজুস স্ট্যান্ডিং কমিটি অন ডিস্ট্রিক্ট মনিটরিংয়ের সদস্য পবিত্র চন্দ্র ঘোষ। বাজুস জেলা কমিটির সহ-সভাপতি নুরুল আমীন ও সাধারণ সম্পাদক মো. আলী খান জসিমের সঞ্চালনায় মতবিনিময়সভায় স্থানীয় স্বর্ণ ব্যবসায়ী মো. শাহজাহান, মো. মিরাজুল হক, মো. আনোয়ার হোসেন, অরুণ কুমার কর্মকার, তরুণ কুমার কর্মকার প্রমুখ বক্তব্য দেন। পরে উন্মুক্ত আলোচনায় স্থানীয় স্বর্ণ ব্যবসায়ীরা তাদের নানা সমস্যার কথা তুলে ধরে সেগুলো সমাধানের জন্য কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপ কামনা করেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে অতিথিদের ক্রেস্ট দিয়ে শুভেচ্ছা জানানো হয়। বরিশাল মহানগর এবং জেলার ১০ উপজেলার প্রায় ১০০ স্বর্ণ ব্যবসায়ী এই মতবিনিময়সভায় উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/১৪ই মে, ২০২২/৩০ বৈশাখ, ১৪২৯/বিকাল ৪:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit