রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
শিরোনাম
আশুলিয়ায় দরজা খোলা রুম থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার ২৫ হাজার কোটি টাকার সাম্রাজ্যের উত্তরাধিকার, কে এই কাব্য সুখবর পেলেন রিজওয়ান সরাইলে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ আয়ের চেয়ে ব্যয় বেশি: দেশের প্রায় ৪৭ শতাংশ পরিবার ঋণগ্রস্ত বিমানবাহিনীর সাবেক প্রধান হান্নান কাতারে গ্রেপ্তার অভিযান: ঢাকায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯০, মামলা ৪২ কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ বীর চট্টলার গুণীজনদের কে সংবর্ধনা ও শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান করেছে চট্টগ্রাম সমিতি ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

শ্রীলঙ্কা শ্রীলঙ্কা বলা হচ্ছে, কিন্তু এরকম কিছুই হবে না : পরিকল্পনামন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ মে, ২০২২
  • ১৪৫ Time View

স্পোর্টস ডেস্ক : ‘দেশ শ্রীলঙ্কা হয়ে যাবে’ বিএনপির নেতাদের এ ধরনের বক্তব্যের জবাবে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘শ্রীলঙ্কা শ্রীলঙ্কা বলা হচ্ছে, কিন্তু এরকম কিছুই হবে না।’ আজ শনিবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘শ্রমিকদের জন্য কেমন বাজেট চাই’ শীর্ষক গোলটেবিল আলোচনায় তিনি এ কথা বলেন। বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস ফেডারেশন গোলটেবিল আলোচনার আয়োজন করে।

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘পলিটিকাল আনরেস্ট, ইউক্রেন, কোভিড, শ্রীলঙ্কা, চায়না লোন, বিশ্বব্যাংক এসব বিষয় আমরা নিয়ন্ত্রণ করতে পারি। এসব আমাদের পরিচিত। বাংলাদেশে রাজনৈতিকভাবে এই অঞ্চলে সবচেয়ে স্থিতিশীল পরিবেশে আছে। এ অঞ্চলের নেপাল, মিয়ানমার ও মালেশিয়াসহ অনেক দেশ থেকে আমরা স্থিতিশীল পরিস্থিতিতে আছি।’এম এ মান্নান বলেন, ‘পুরো বিশ্বে পুঁজিবাদের জয় জয়কার। সেখানে বাংলাদেশের মতো রাষ্ট্রের পক্ষে পুঁজিবাদের সঙ্গে পাল্লা দেওয়া সহজ কাজ নয়। পশ্চিমারা বলছেন কল্যাণ নিশ্চিত করতে হবে, অর্থ নয়। কিন্তু যেভাবে বাড়তি উৎপাদন হচ্ছে, রপ্তানি বাড়ছে সেখানে শ্রমিকের হক কতটুকু আছে সেটা না দিয়ে অল্প কিছু দিয়ে চলা হচ্ছে।’তিনি আরও বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি; শ্রমিকদের পুরো পাওনা দেওয়া হচ্ছে না। তবুও যদি শ্রমিকদের প্রাপ্যটা যাতে আরেকটু ন্যায্য ও হকভিত্তিক করা যায় সেটা আমরা চেষ্টা করব।’

স্বাস্থ্যখাতে দেশের অনেক বড় কৃতিত্ব অর্জন হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘১২১টি দেশের মধ্যে আমরা পঞ্চম স্থানে রয়েছি। কোভিড ম্যানেজমেন্টে বাংলাদেশের অর্জন অনেক বড়। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য উন্নত দেশ হয়েও হিমশিম খেয়েছে। এ অঞ্চলের আটটি দেশের মাঝে আমরা প্রথম হয়েছি। যেখানে ভারত, পাকিস্তান আমাদের কাছেও নেই।’বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস ফেডারেশন সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইলের সঞ্চালনায় গোলটেবিল আলোচনায়  বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) কার্যকরী সভাপতি মো. হাতেম, সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) পরিচালক গোলাম মোয়াজ্জেম, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাবেক সভাপতি আবু জাফর সূর্য প্রমুখ উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/১৪ই মে, ২০২২/৩০ বৈশাখ, ১৪২৯/বিকাল ৪:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit