বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
শিরোনাম
ভারতের বিপক্ষে ব্যাট হাতে নতুন নায়ক কে এই সোনাল দিনুশা ইরানে ছয় মাসের যুদ্ধের ছয় বড় পরিণতি এক স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধী দলের ৯০ এমপি কান্নাকাটি করছেন: রাশেদ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত দুষ্ট লোকে বলে ‘টুকু আসে টুকু যায়’: লোডশেডিং নিয়ে রুমিন ফারহানা ‘বসনিয়ার কসাই’ রাতকো ম্লাদিচ মারা গেছেন রাঙামাটি জেলা পরিষদকে মডেল জেলা পরিষদ গড়ার প্রত্যয় নতুন চেয়ারম্যান দীপন তালুকদার দীপু’র ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ অস্ট্রেলিয়া সিরিজের ভারতীয় দলে শেবাগ-দ্রাবিড়পুত্র শার্শায় ১ দিনে অবাঞ্চিত কুকুরের কামড়ে প্রায় ২০ জন আহত

রাশিয়ায় মার্কিন বাস্কেটবল তারকার প্রাক-বিচার বন্দিদশা আরও বাড়ল

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ মে, ২০২২
  • ১৩১ Time View

স্পোর্টস ডেস্ক : গাঁজার তেল বহনের অভিযোগে আটক রাশিয়ায় মার্কিন বাস্কেটবল তারকা ব্রিটনি গ্রিনারের প্রাক-বিচার বন্দিদশা আরও এক মাস বাড়িয়েছে রুশ কর্তৃপক্ষ। 

গত ফেব্রুয়ারিতে রাশিয়ায় খেলা শেষে যুক্তরাষ্ট্রে ফিরছিলেন ৩১ বছর বয়সী গ্রিনার। এ সময় তার লাগেজে গাঁজার তেল পান মস্কো বিমানবন্দরের কর্মকর্তারা। এরপর থেকেই রুশ আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে আছেন দু’বারের অলিম্পিক জয়ী গ্রিনার।

মার্কিন কর্মকর্তারা বলেছেন, গ্রিনারকে অন্যায়ভাবে বন্দি করা হয়েছে। শিগগিরই তাকে মুক্তি দেওয়া উচিত।

বিশ্বের অন্যতম সেরা নারী বাস্কেটবল খেলোয়াড় হিসেবে বিবেচিত গ্রিনার। রাশিয়ার আদালতে দোষী সাব্যস্ত হলে ১০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে তার।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের অনেক বাস্কেটবল তারকাই নিজেদের অবসর সময়ে ইউরোপের বিভিন্ন দেশের লিগে খেলে বেড়ান। রাশিয়া ও ইউক্রেনেও লিগ খেলতে যান অনেকে।

গত ২৪ ফেব্রুয়ারি থেকে সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’ চালাচ্ছে বিশ্বের দ্বিতীয় পরাশক্তি রাশিয়া। এরপর থেকে রাশিয়ার উপর বহু নিষেধাজ্ঞা চাপিয়েছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমের বিভিন্ন দেশ। এসব দেশকে ‘অবন্ধুসূলভ’ আখ্যা দিয়ে তাদের বিরুদ্ধে পাল্টাও ব্যবস্থা নিচ্ছে রাশিয়া। সূত্র: বিবিসি

কিউএনবি/অনিমা/১৪.০৫.২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১০:২৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit