মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী

জলাবদ্ধ নিম্ন আয়ের মানুষের মাঝে ডা. শিপলুর খাদ্য সামগ্রী বিতরণ

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ১৩ মে, ২০২২
  • ১৪২ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : সিলেট সিটি কর্পোরেশনের প্রথম মেয়র ও কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা মরহুম বদর উদ্দিন আহমদ কামরানের ছেলে, সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. আরমান আহমদ শিপলু নগরীর জলাবদ্ধতায় কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে শুকনো খাবার বিতরণ করেছেন। নগরীর তেররতন ও ঘাসিটুলার কয়েকটি স্হানে ডা. শিপলু খাবার বিতরণ করেন।

খাবার বিতরণের সময় সমবেত মানুষের উদ্দেশ্যে ডা. শিপলু বলেন, আমার আব্বা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়নে সিলেটবাসীকে নিয়ে আমৃত্যু কাজ করেছেন এবং এই নগরীর সম্মানিত নাগরিকদের সুখে দুঃখে সবসময় পাশে ছিলেন। ডা. শিপলু মানুষের জন্য তার সহযোগিতা সাধ্যমত অব্যাহত রাখার আশা ব্যক্ত করেন এবং সমাজের বিত্তবানদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর অনুরোধ জানান। খাদ্য সামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন শেখর আহমদ, আব্দুস সালাম, লুতফুর রহমান, এনাম আহমদ, ফটিক আহমদ, শহীদুল ইসলাম, ইশতিয়াক নওশান প্রমুখ।

কিউএনবি/অনিমা/১৩ই মে, ২০২২/৩০ বৈশাখ, ১৪২৯/রাত ৯:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit