শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০২:৫০ অপরাহ্ন

রান পেলেন তামিম, আজ প্রতিপক্ষ পেশাওয়ার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ মে, ২০২২
  • ১০৫ Time View

স্পোর্টস ডেস্ক : চলমান পাকিস্তান সুপার লিগের (পিএসএল) প্লে-অফ খেলতে করাচিতে পৌঁছে দু’দিনের কোয়ারেন্টাইন শেষ করে প্রস্তুতি ম্যাচ খেলেছেন বাংলাদেশের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। লাহোর কালান্দার্সের হয়ে খেলতে নেমে ৩৭ রান করেন তিনি। প্রতিপক্ষ ছিলো মুলতান সুলতানস। দেশ থেকে দুই দফা করোনা পরীক্ষায় নেগেটিভ সার্টিফিকেট নিয়ে গত ১১ অক্টোবর করাচি পৌঁছান তামিম ইকবাল খান। সেখানে দু’দিনের কোয়ারেন্টাইন শেষে লাহোরের হয়ে প্রস্তুতি ম্যাচ খেলতে নামেন তিনি। ৩৮ বলে ৩৭ রান আসে তামিমের ব্যাট থেকে।

প্রথমে ব্যাট করে তার দল লাহোর ২০ ওভারে ৬ উইকেটে ১৫৭ রান তুলতে সক্ষম হয়। তামিম ছাড়াও লাহোরের পক্ষে ইংলিশ ব্যাটসম্যান সামিট প্যাটেল ৩৩ বলে অপরাজিত ৪৯ রান করেন। লাহোরের দেয়া ১৫৮ রানের টার্গেট স্পর্শ করে ২ উইকেটের জয় তুলে নেয় মুলতান। এদিকে, পিএসএলের এলিমিনেটর ম্যাচে আজ শনিবার পেশাওয়ার জালমির মুখোমুখি হবে তামিমের দল লাহোর। অস্ট্রেলিয়ার ক্রিস লিনের পরিবর্তে প্লে-অফে লাহোর কালান্দার্সের হয়ে খেলার সুযোগ পেয়েছেন তামিম। খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়। 

তামিম ছাড়াও পিএসএলের প্লে-অফে বাংলাদেশ থেকে মুলতান সুলতানসের হয়ে খেলার কথা ছিলো মাহমুদুল্লাহ রিয়াদের। কিন্তু সস্প্রতি করোনায় আক্রান্ত হয়েছেন তিনি। তার পরিবর্তে ইংল্যান্ডের মঈন আলীকে দলে নিয়েছে মুলতান।

 

 

কিউএনবি/আয়শা/১৩ই মে, ২০২২/৩০ বৈশাখ, ১৪২৯/বিকাল ৪:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit