বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ায় তেল বিষয়ে অভিযান জরিমানা

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ।    
  • Update Time : বৃহস্পতিবার, ১২ মে, ২০২২
  • ১৫৩ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় অতিরিক্ত সয়াবিন তেল মজুদ রাখা ও বেশি দামে বিক্রি করার অভিযোগে তিন দোকানীকে জরিমানা করা হয়েছে। একই সঙ্গে বাড়তি নেওয়া টাকা ফেরত দেওয়া হয়েছে ক্রেতাকে। বৃহস্পতিবার জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এ অভিযান পরিচালনা করেন।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক মো. মেহেদী হাসান জানান, পৌর এলাকার সড়ক বাজারের শ্যামা স্টোরকে ছয় হাজার, নিয়তি স্টোরকে চার হাজার, আল-মদিনা স্টোরকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। শ্যামা স্টোর ও নিয়তি অতিরিক্ত তেল মজুদ করে রাখেন। অন্যদিকে আল-মদিনা স্টোর তেলের দাম বেশি রাখে। এ সময় ওই দোকান থেকে বেশি দামে তেল নেওয়া এক  ক্রেতাকে টাকা ফেরত দেওয়া হয়।

কিউএনবি/আয়শা/১২ই মে, ২০২২/২৯ বৈশাখ, ১৪২৯/রাত ৮:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit