বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
মাঠে গড়াচ্ছে আফগান প্রিমিয়ার লিগ আটোয়ারীতে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী(সা:) উপলক্ষে আনন্দ মিছিল ‎’‎’লালমনিরহাটে শিক্ষক আরিফুল হত্যা’ আইনশৃঙ্খলা নষ্টকারীদের কোনো ছাড় দেওয়া হবে না——ত্রাণমন্ত্রী ‘শেখ হাসিনার কবর এ দেশের মাটিতে হবে না’ রাঙামাটিতে সারজিস আলম নোয়াখালীতে ডেঙ্গুতে যুবকের মৃত্যু মাটিরাঙ্গা জোনের উদ্যোগে  বিনামূল্যে চিকিৎসা সেবা ও শিক্ষার্থীদের। মাঝে শিক্ষা সামগ্রী বিতরন।  মাটিরাঙ্গায় ওয়ার্ড পর্যায়ে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত। মাটিরাঙ্গায় নবাগত জেলা পরিষদ চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা কে বিএনপির ফুলেল শুভেচ্ছা। ভূরুঙ্গামারীতে ঈদে মিলাদুন্নবীর সরকারি ছুটিতেও শিক্ষা প্রতিষ্ঠান খোলা, চলছে পাঠদান ও পরীক্ষা নেত্রকোণায় আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

ইংল্যান্ডের নতুন টেস্ট কোচ ব্রেন্ডন ম্যাককালাম

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ মে, ২০২২
  • ১১৪ Time View

স্পোর্টস ডেস্ক :নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ব্র্যান্ডন ম্যাককালামকে টেস্ট দলের কোচ হিসেবে নিয়োগ দিল ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইসিবি জানিয়েছে, এ মাসের শেষেই যুক্তরাজ্য যাবেন ম্যাককালাম। আগামী ২ জুন লর্ডসে মৌসুমে নিজেদের প্রথম টেস্ট খেলবে ইংল্যান্ড, সেটিও ম্যাককালামের দেশ নিউজিল্যান্ডের বিপক্ষেই। প্রয়োজনীয় কাজের অনুমোদনসাপেক্ষে ওই সিরিজেই কাজ শুরু করবেন ম্যাককালাম।

এ মুহূর্তে আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্সের দায়িত্ব পালন করছেন ম্যাককালাম। আইপিএলে দুইবারের শিরোপাজয়ী দলটির এবার কার্যত প্লে-অফের আশা শেষ। গত তিন মৌসুম ধরেই কলকাতার প্রধান কোচের দায়িত্ব পালন করে আসছেন ম্যাককালাম। তবে ক্যারিয়ারে কখনো প্রথম শ্রেণির কোনো ম্যাচে কোচিংয়ের অভিজ্ঞতা হয়নি তার। সেই ম্যাককালামকেই নতুন টেস্ট কোচ হিসেবে বেছে নিয়ে চমক দিল ইংল্যান্ড। কলকাতা ছাড়াও ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ট্রিনবাগো নাইট রাইডার্সকে কোচিং করিয়েছেন ম্যাককালাম। 

ম্যাককালামের নিয়োগের ব্যাপারে ইসিবির ছেলেদের ক্রিকেটের নতুন ব্যবস্থাপনা পরিচালক কি বলেছেন, ম্যাককলামকে ইংল্যান্ডের ছেলেদের টেস্টের প্রধান কোচ হিসেবে নিশ্চিত করতে পেরে আমরা উচ্ছ্বসিত। তাকে জানা এবং খেলা সম্পর্কে তার দৃষ্টিভঙ্গি বুঝতে পারাটা একটা বড় পাওয়া। আমার বিশ্বাস, তার নিয়োগ ইংল্যান্ডের টেস্ট দলের জন্য দারুণ হবে। ক্রিকেট সংস্কৃতি ও পরিবেশ বদলানোর ব্যাপারে সাম্প্রতিক ইতিহাস আছে তার। আমার বিশ্বাস, ইংল্যান্ডের লাল বলের ক্রিকেটের ক্ষেত্রেও সে করতে পারবে সেটি।

নতুন দায়িত্ব পাওয়ার পর ম্যাককালাম বলেছেন, ইংল্যান্ডের টেস্ট দলে ইতিবাচক অবদান রাখার সুযোগ পেয়ে ও দলকে আরও সফল এক যুগে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আমি কতটা খুশি, সেটি বলতে চাই। এ মুহূর্তে দল যে চ্যালেঞ্জের মুখোমুখি, আমি বিশ্বাস করি আমার সামর্থ্য দিয়ে দলকে সহায়তা করতে পারব। ইংল্যান্ডের কোচ হওয়ার সম্ভাব্য তালিকায় ম্যাককালামের সঙ্গে ছিলেন গ্যারি কারস্টেন, সাইমন ক্যাটিচ ও পল কলিংউড।

 

 

কিউএনবি/আয়শা/১২ই মে, ২০২২/২৯ বৈশাখ, ১৪২৯/রাত ৮:২৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit