বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
মাঠে গড়াচ্ছে আফগান প্রিমিয়ার লিগ আটোয়ারীতে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী(সা:) উপলক্ষে আনন্দ মিছিল ‎’‎’লালমনিরহাটে শিক্ষক আরিফুল হত্যা’ আইনশৃঙ্খলা নষ্টকারীদের কোনো ছাড় দেওয়া হবে না——ত্রাণমন্ত্রী ‘শেখ হাসিনার কবর এ দেশের মাটিতে হবে না’ রাঙামাটিতে সারজিস আলম নোয়াখালীতে ডেঙ্গুতে যুবকের মৃত্যু মাটিরাঙ্গা জোনের উদ্যোগে  বিনামূল্যে চিকিৎসা সেবা ও শিক্ষার্থীদের। মাঝে শিক্ষা সামগ্রী বিতরন।  মাটিরাঙ্গায় ওয়ার্ড পর্যায়ে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত। মাটিরাঙ্গায় নবাগত জেলা পরিষদ চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা কে বিএনপির ফুলেল শুভেচ্ছা। ভূরুঙ্গামারীতে ঈদে মিলাদুন্নবীর সরকারি ছুটিতেও শিক্ষা প্রতিষ্ঠান খোলা, চলছে পাঠদান ও পরীক্ষা নেত্রকোণায় আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

জাদেজার চোট নাকি দল থেকে বাদ?

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ মে, ২০২২
  • ১২২ Time View

স্পোর্টস ডেস্ক : চেন্নাই সুপার কিংসের অভিজ্ঞ অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা চোটে আক্রান্ত হতেই নতুন গুঞ্জন শুরু হয়েছে। ভারতের একাধিক গণমাধ্যম দাবি করছে, জাদেজার ইনজুরি একটা অজুহাত। আসলে বাজে ফর্মের জন্য তাকে বাদ দেওয়া হয়েছে। সোশ্যাল সাইটেও চেন্নাইয়ের অফিশিয়াল আইডি থেকে জাদেজাকে আনফলো করা হয়েছে। যদিও চেন্নাই সুপার কিংসের প্রধান নির্বাহী কাশী বিশ্বনাথন দাবি করেছেন, শুধু চোটের কারণেই দল ছাড়তে হলো জাদেজাকে।

এক ভারতীয় গণমাধ্যমকে তিনি বলেন, ‘সোশ্যাল সাইটে আমি প্রায় কোনো কিছুই দেখি না। সেখানে কী হচ্ছে আমি বলতে পারব না। তবে দলের পক্ষ থেকে একটা জিনিস আমি বলতে পারি, সোশ্যাল সাইটে কোনো গণ্ডগোল হলেও দলের মধ্যে সেটা নেই। জাদেজা চেন্নাই পরিবারের অংশ, ভবিষ্যতেও তাই থাকবে। বেঙ্গালুরুর বিপক্ষে খেলার সময় চোট পায় জাদেজা। তাই সে দিল্লির বিপক্ষে খেলেনি। চিকিৎসকদের পরামর্শ মেনেই তাকে আইপিএল ছাড়তে হয়েছে। এখন সে বিশ্রাম নিতে বাড়ি ফিরছে। ‘

উল্লেখ্য, এবারের আইপিএলে ১৬ কোটি রুপিতে জাদেজাকে ধরে রেখেছিল চেন্নাই। আইপিএল শুরুর কয়েক দিন আগে মহেন্দ্র সিং ধোনি নেতৃত্ব ছাড়লে জাদেজাকে অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়। কিন্তু একের পর এক ম্যাচ হারতে থাকে চেন্নাই। জাদেজা নিজেও ছন্দে ছিলেন না।  এমন অবস্থায় আইপিএলের মাঝপথে ফের নেতৃত্বে আনা হয় ধোনিকে। তার পরও ছন্দ ফিরে পাননি জাদেজা। ভারতীয় গণমাধ্যমে দাবি, জাদেজার নেতৃত্ব হারানো নাকি দলের অভ্যন্তরীণ পরিবেশ নষ্ট করেছিল।

 

 

কিউএনবি/আয়শা/১২ই মে, ২০২২/২৯ বৈশাখ, ১৪২৯/বিকাল ৪:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit